প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, March 8, 2026

অণুকাব্য | প্রকাশ চন্দ্র রায়

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতাণু/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতাণু
প্রকাশ চন্দ্র রায়
 
অণুকাব্য (৩টি)
 
(১)
জীবনের ভাঁজে ভাঁজে খুঁজে নিও নিবিষ্ট বিচারে,
কার কত অশ্রু ঝরে তোমার অনুকূলে!
কে বাড়ায় যথাসময়ে যথার্থ হাত।
 
লুটে নিতে চায় কে অপরূপ চাতুর্য্যে
অমূল্য ঐশ্বর্য্য সৌন্দর্য আর সুবাস;
ঘাম রক্ত সেচে কে করে তোমাকে সবুজ ও সতেজ।
 
কার হাতে বাঁধবে তবে অমূল্য রাঙারাখী!
সুচতুর কাকের না কি সুকণ্ঠী কোন কোকিলের?
 
(২)
উদ্যম উজ্জ্বল হলে এগিয়ে আসে সাফল্যের নদী;
আলস্যের ভূতে চুষে খায় সম্ভাবনার সবুজ সংকেত।
 
(৩)
অভ্যাসের ঘোড়া অজান্তেই ছোটে পুরনো মাঠে—
নিষেধের বেড়া ডিঙিয়ে খায় পুরনো ঘাস।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)