প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

কাঁটা কথা, কাঁচা কথা | নাসির ওয়াদেন

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
নাসির ওয়াদেন
 
কাঁটা কথা, কাঁচা কথা
 
কাঁটারা বেড়াতে আসে আমার বাড়িতে
হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে সান্তনা
ভীষণ তাড়া স্বামী যাবে ভিনরাজ্যে
বুঝিয়ে-সুঝিয়ে পাঠালেই কেল্লা ফতে
 
আগুন নিয়ে খেলতে গিয়ে বউহারা হারাধন
দশটা মাথা নিয়ে মহাকাশে পাড়ি দেবে
আকাঙ্ক্ষা সূচ দিয়ে চিত্র আঁকে ভোরের গানে
সেতারের সুর শুনে স্তম্ভিত সভ্যতার পাখিমন
 
কাঙ্খিত বুকের ওপর পিপাসার বাঁশি বাজে
স্বার্থের ঘুড়ি ড়ায় সংবিধানের নোনাহাত
আইন নেমে এলে অন্ধকার মেয়েদের চোখ
কাড়াকাড়ি করে আনি গ্রন্থিত ভরসা দেরাজে
 
আশা অনবরত কুপিত জলে দোলে, এহ্ বাহ্য
যেখানে শব্দের মিছিলে নেই, সেটাই সাম্রাজ্য
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)