বাতায়ন/নারী না পুরুষ/কবিতাগুচ্ছ/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতাগুচ্ছ | সত্যেন্দ্রনাথ দত্ত | চম্পা
সত্যেন্দ্রনাথ দত্ত
চম্পা
আমারে
ফুটিতে হ’লো বসন্তের অন্তিম নিশ্বাসে,
বিষণ্ণ
যখন বিশ্ব নির্মম গ্রীষ্মের পদানত;
রুদ্র তপস্যার
বনে আধ ত্রাসে আধেক উল্লাসে,
একাকী
আসিতে হ’লো সাহসিকা অপ্সরার মতো।
বনানী শোষণ-ক্লিষ্ট মর্মরি’ উঠিল এক বার,
বারেক
বিমর্ষ কুঞ্জে শোনা গেল ক্লান্ত কুহু স্বর;
জন্ম-যবনিকা-প্রান্তে
মেলি’ নব নেত্র সুকুমার
দেখিলাম জলস্থল, – শুন্য, শুষ্ক, বিহ্বল, জর্জর।
তবু এনু বাহিরিয়া,- বিশ্বাসের বৃন্তে বেপমান, –
চম্পা
আমি, -খর তাপে আমি কভু
ঝরিবো না মরি,
উগ্র
মদ্য-সম রৌদ্র – যার তেজে বিশ্ব মুহ্যমান, –
বিধাতার
আশির্বাদে আমি তা সহজে পান করি।
ধীরে এনু বাহিরিয়া, ঊষার আতপ্ত কর ধরি’;
মূর্ছে
দেহ, মোহে মন,- মুহুর্মুহু করি অনুভব!
সূর্যের বিভূতি তবু লাবণ্যে দিতেছ তনু ভরি’;
দিনদেবে
নমস্কার! আমি চম্পা! সূর্যের সৌরভ
[সংগৃহীত]
নারী না পুরুষ
কবিতাগুচ্ছ | সত্যেন্দ্রনাথ দত্ত | চম্পা
সত্যেন্দ্রনাথ দত্ত
চম্পা
বনানী শোষণ-ক্লিষ্ট মর্মরি’ উঠিল এক বার,
দেখিলাম জলস্থল, – শুন্য, শুষ্ক, বিহ্বল, জর্জর।
তবু এনু বাহিরিয়া,- বিশ্বাসের বৃন্তে বেপমান, –
ধীরে এনু বাহিরিয়া, ঊষার আতপ্ত কর ধরি’;
সূর্যের বিভূতি তবু লাবণ্যে দিতেছ তনু ভরি’;
No comments:
Post a Comment