প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

আঁজলা ভর্তি শব্দে কবির দেহদান | বিকাশ চন্দ

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
বিকাশ চন্দ
আঁজলা ভর্তি শব্দে কবির দেহদান
 
ভেতরে পুড়ছিল অক্ষর,
পাঁজরভরা শব্দেরা ছিল নিরুত্তর।
মানুষ যেমন ছিল, ভেতরে-বাইরে একই বদ্ধ খাঁচায়,
ভেসে যাচ্ছিল পোশাক-আশাক ভাষার বিলাসে।
অমৃত সদনে ঝুঁকে পড়ে পিঠের দাঁড়া নিজের অজান্তে,
কেউ কেউ হিসেব মেলাচ্ছিল মানুষের শ্রেণি-চক্রে।
কখনো নুয়ে পড়ে বলেনি অজেয় উচ্চারণে,
একবারও বলেনি নিজেকে পোড়ানোর আগে—
বারবার পুড়িয়ে যাব সকল মিথ্যেবাদী হুকুম।
মা-বাবা জানত না, এ শরীর কখনো কি ক্রীতদাস হবে!
ভেতরে গোঁজ হয়ে বসে সাজাল শব্দের মিনার।
শব্দেরা দেখেছিল জয়োৎসব, জাগরণী—
অথচ কোনো শিল্পীর তুলি কি রঙে আগুন আঁকে?
সাদা-কালো, নাকি নিহিত শব্দে অযুত অশ্রুধারা?
বেঁচে থাকার মহত্ত্বটুকু—মাথানত পুতুল সে কি?
বাহ্! নিজেই শিখে গেছে নিজেকে পোড়ানোর বিদ্যে।
নামাঙ্কিত নারী-পুরুষ ছিল না,
ছিল প্রেয়সী পরম্পরা।
বেঁচে থাকার আবেগে গলে পড়ছিল আর-একটা শরীর।
এখন সময়—
আঁজলা ভর্তি শব্দে কবির দেহদান।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)