বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
সলিল মুখোপাধ্যায়
অব্যক্ত
অপার
বিস্ময় আর মুগ্ধতার—যে
কোনো কোনো কলমের সামনে
সমাজ-জীবনের আনাচ-কানাচ থেকে
কাহিনিরা, চরিত্ররা নিজেরাই এসে ভিড় করে।
কোনো কোনো কলম
আকাশের দিকে হাত মেললে
মেঘের দেশ থেকে অচিন পাখিরা
পরম আহ্লাদে নেমে আসে।
কোনো কোনো কলমের নখদর্পণে থাকে
ভাবনার শত গলিঘুঁজি, হাতের মুঠোয় থাকে
সম্পর্কের নিবিড়, নিটোল জাল বোনার
অনায়াস দক্ষতা।
কিন্তু কী যে হয়, যখন এমন অনেক কলম
বুকের মধ্যেকার আসন থেকে নেমে
ক্ষমতার রঙ্গমঞ্চে মুজরো করতে করতে
ছুড়ে দেওয়া মুদ্রা কুড়োয়!
নারী না পুরুষ
কবিতা
সলিল মুখোপাধ্যায়
অব্যক্ত
কোনো কোনো কলমের সামনে
সমাজ-জীবনের আনাচ-কানাচ থেকে
কাহিনিরা, চরিত্ররা নিজেরাই এসে ভিড় করে।
কোনো কোনো কলম
আকাশের দিকে হাত মেললে
মেঘের দেশ থেকে অচিন পাখিরা
পরম আহ্লাদে নেমে আসে।
কোনো কোনো কলমের নখদর্পণে থাকে
ভাবনার শত গলিঘুঁজি, হাতের মুঠোয় থাকে
সম্পর্কের নিবিড়, নিটোল জাল বোনার
অনায়াস দক্ষতা।
কিন্তু কী যে হয়, যখন এমন অনেক কলম
বুকের মধ্যেকার আসন থেকে নেমে
ক্ষমতার রঙ্গমঞ্চে মুজরো করতে করতে
ছুড়ে দেওয়া মুদ্রা কুড়োয়!

No comments:
Post a Comment