প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

ফুলের রাজ্য | সাথী মুখোপাধ্যায়

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
সাথী মুখোপাধ্যায়
ফুলের রাজ্য
 
গোলাপ
আমি ভালোবাসার প্রতীক।
 
রজনীগন্ধা
আমি থাকি শ্রদ্ধাতে,
সম্মানে—জীবনের শেষ দিনেও।
 
বনফুল
হঠাৎ কোনো বেখেয়ালে
অঙ্গীকারে বদ্ধ হতে,
চায় দুটি প্রাণ, আমায় খোঁজে।
এগিয়ে আসি সাক্ষী হতে
বনের মাঝে, পথের ধারে।
 
গোলাপ
তবুও আমি ফুলের রাজা!
 
রজনীগন্ধা
থাকো তোমার রাজ্য জুড়ে,
আমার রাজ্যে আমি সেরা।
চাই না তোমার রাজ্যে যেতে।
 
বনফুল
নেই কোনো জাতের বিচার।
বিশ্বাসে আর ভালোবাসায়
থাকি আমি সবার মাঝে।
সত্যটাকে মানতে জানি,
সীমারেখায় থাকতে জানি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)