প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

শ্রীজাতর কবিতারা | সিকতা আনান হক

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
সিকতা আনান হক
 
শ্রীজাতর কবিতারা
 
খণ্ড খণ্ড মেঘের বিপদ বেড়ে
আকাশ মাটি ডুবেছে জলে ভাতে
জল ভরা এই কলিকাতার রাস্তায়
শ্রীজাত চলেছে হাঁটুজলে ছাতা হাতে।
 
শ্রীজাত চলেছে সাথে নিয়ে কাঁধে ঝোলা
বোঁচকায় যত কবিতা নিয়েছে বেঁধে
কবিতারা নাকি আর্জি করেছে তাই
ভেসে যেতে চায় ডুবো কলেজস্ট্রিটে ।
 
শ্রীজাতও তাই ভাসিয়ে দিয়েছে তাদের
রাখতে চায়নি পিছুটান কোনো আর
শ্রীজাত কি জানে? কবিতারা গ্যালো কোথায়?
নিয়ে গ্যালো কোন ফুটের দোকানদার?
 
তাই হন্যে হয়ে খুঁজতে গিয়ে আবার
খুঁজতে গিয়ে সাঁতরালো হাঁটু জলে
এখন কলিকাতা যেন শোনে না কারো কথা
সে বৃষ্টি নামায় ডোবানোর ছুতো পেলে।
 
এখন কেবল সন্ধে শালিক মেঘ
এখানে কেবল ট্রামের লজেন্স ক্রেতা,
এই বৃষ্টিতে কলিকাতা ঘুরে কবি
মনের খেয়ালে হারিয়ে ফেলেছে ছাতা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)