বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
প্রাণেশ পাল
আসছে বছর আবার হবে
ভাদ্রের
পলি সরিয়ে জেগে ওঠে কাশফুল
ভূতনির চরের বিস্তৃত জনপদ জুড়ে
ভাঙা সংসার, ভেসে আসা খেলনা, জুতো
তবুও শিশির ঘাসে শরতের আগমন।
কৃষ্ণপক্ষের শ্বাস ছুঁয়ে মহালয়া ভোর
পদ্মের অনাবিল সৌন্দর্য, মাতৃপক্ষের আহ্বান
বাতাসে মন্ত্রোচ্চারণ, নদীঘাটে পিতৃ-তর্পণ
দিগন্ত জুড়ে আনন্দময়ীর আগমন, বাতাসে সুর ভাসে
"বাজলো তোমার আলোর বেণু"।
অভুক্ত
জঠর, পথশিশুর অন্তহীন
প্রতীক্ষা
দশভূজার আশীর্বাদ, মুছে যাবে দারিদ্র্যের অভিমান
ব্যস্ততা প্রকৃতি জুড়ে...
হিমেল বাতাস, শিউলির সুবাসিত ঘ্রাণ
তবু আজও কেন শিউলিরা ঝরে পরে?
বিষাদের
সিঁদুর খেলা, উমাদের ম্লান হাসি
ভাসানের শোভাযাত্রা, বিবর্ণ শূন্যতায় নিয়ন আলো
ঢাকের বোলে "আসছে বছর আবার হবে"।
শারদীয়া
কবিতা
প্রাণেশ পাল
আসছে বছর আবার হবে
ভূতনির চরের বিস্তৃত জনপদ জুড়ে
ভাঙা সংসার, ভেসে আসা খেলনা, জুতো
তবুও শিশির ঘাসে শরতের আগমন।
পদ্মের অনাবিল সৌন্দর্য, মাতৃপক্ষের আহ্বান
বাতাসে মন্ত্রোচ্চারণ, নদীঘাটে পিতৃ-তর্পণ
দিগন্ত জুড়ে আনন্দময়ীর আগমন, বাতাসে সুর ভাসে
"বাজলো তোমার আলোর বেণু"।
দশভূজার আশীর্বাদ, মুছে যাবে দারিদ্র্যের অভিমান
ব্যস্ততা প্রকৃতি জুড়ে...
হিমেল বাতাস, শিউলির সুবাসিত ঘ্রাণ
তবু আজও কেন শিউলিরা ঝরে পরে?
ভাসানের শোভাযাত্রা, বিবর্ণ শূন্যতায় নিয়ন আলো
ঢাকের বোলে "আসছে বছর আবার হবে"।

No comments:
Post a Comment