প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

ইচ্ছায় | পরমেশ্বর গাইন

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতাণু/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতাণু
পরমেশ্বর গাইন
 
ইচ্ছায়
 
জঙ্গলের ওপারের গভীর নির্জনে
পাহাড়ী নদীনালার অলস কথায়
বসন্তের জলছবি এঁকেছে মনে
কোকিল, কাকের নির্বুদ্ধিতায়।
 
(২)
 
মাছরাঙা পাখিরা পানকৌড়ির মতোন
সুখসাগরে অবগাহনে
মাপে দূর মোহনার আস্ফালন
বেড়ে যাওয়া হৃৎস্পন্দনে।
 
(৩)
 
উড়ো ঝড় কালবৈশাখীতে
মনটুকু উজান স্রোতে...
জল-উচ্ছ্বাসে বসন্ত ফিকে হয়ে
থেমে গেছে কাকের মাতৃত্ব ছুঁয়ে।
 
(৪)
 
দূরে টুনটুনি আগের মতো ভালবাসায়
একা একা বাসা গড়েছে নরম সূতোয়
দূর্বল শুকনো শাখায়
চিরস্থায়ী অথচ মজবুত ভাবনায়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)