প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

আমি প্রজা | শ্রীময় ঘোষ

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
শ্রীময় ঘোষ
 
আমি প্রজা
 
অন্তর্দ্বন্দ্বে জ্বলে ছাই।
নদীর বাঁকে বসে;
অদূরে শ্মশানে একটা মড়া পুড়ছে।
ও কাকে ভোট দিয়েছিল?
 
স্বৈরতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্রে ঠেকেছে মাথা
লাল আলোর গাড়ি
মন্ত্রীর কাফিলা; রাস্তা বন্ধ
অ্যাম্বুলেন্স-এ রুগী কাতরাচ্ছে,
জামে হর্ন, হুটার, সাইরেন;
জনতা রোদে ঘর্মাক্ত, ক্লান্ত;
প্রশাসন নির্বিকার। 
 
কার লড়াই, কে লড়ছে, কার জন্য?
অন্তর্দ্বন্দ্বে প্রশ্ন - আমি কে? আমি কি?
আমি নাগরিক ছিলাম, এখন এক ভোটার নাকি এক প্রজা;
প্রতি পাঁচ বছরে একবার; আঙুলের ডগা কালো করবার অধিকার আমার।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)