বাতায়ন/ঝরা পাতা/কথা ও গীত-সমূহ/৪র্থ বর্ষ/২৪তম সংখ্যা/৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ঝরা পাতা | কথা ও গীত-সমূহ | আছে যার মনের মানুষ | ফকির লালন শাহ
কথা ও গীত-সমূহ
ফকির লালন শাহ
আছে যার মনের মানুষ
আছে যার মনের মানুষ, মনে সে কি জপে মালা।
অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা॥
কাছে রয়ে ডাকে তারে উচ্চস্বরে কোন পাগলা।
ওরে যে যা বোঝে, তাই সে বুঝে থাক রে ভোলা॥
যথা যার ব্যথা নেহাৎ সেইখানে হাত ডলা-মলা।
ওমনি জেনো মনের মানুষ মনে তোলা॥
যে-জনা দেখে সে রূপ, করিয়ে চুপ, রয় নিরালা।
ও সে লালন ভেড়ের লোক জানানো হরি বলা,
মুখে হরি হরি বোলা॥
[সংগৃহীত]
ঝরা পাতা | কথা ও গীত-সমূহ | আছে যার মনের মানুষ | ফকির লালন শাহ
কথা ও গীত-সমূহ
ফকির লালন শাহ
আছে যার মনের মানুষ
অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা॥
কাছে রয়ে ডাকে তারে উচ্চস্বরে কোন পাগলা।
ওরে যে যা বোঝে, তাই সে বুঝে থাক রে ভোলা॥
যথা যার ব্যথা নেহাৎ সেইখানে হাত ডলা-মলা।
ওমনি জেনো মনের মানুষ মনে তোলা॥
যে-জনা দেখে সে রূপ, করিয়ে চুপ, রয় নিরালা।
ও সে লালন ভেড়ের লোক জানানো হরি বলা,

No comments:
Post a Comment