বাতায়ন/ঝরা পাতা/সম্পাদকীয়/৪র্থ বর্ষ/২৪তম সংখ্যা/৭ই
অগ্রহায়ণ, ১৪৩৩
ঝরা পাতা
সম্পাদকীয়
ঝরা পাতা
সম্পাদকীয়
ক্ষয়
বুলডোজার দিয়ে বুকস্টল ভাঙা মানুষ দেখেছেন, কলেজ স্ট্রিট বই পাড়ায় বইয়ের দোকানে বোমাবাজি দেখতে বাকি ছিল সেটাও সম্পন্ন হল। বাংলার মানুষের কপালে আর কী আছে? এটা কি ‘হীরক রাজার দেশ’!
‘তোমার ভুবনে মাগো এত পাপ,
একি অভিশাপ, নাই প্রতিকার?
মিথ্যারই জয় আজ, সত্যের নাই তাই অধিকার।’
মরুতীর্থ হিংলাজ ফিল্মের গানটি বর্তমান ভারতবর্ষে হয়তো খুবই প্রাসঙ্গিক।
কেহ কখনও উত্তম ছিল তাহা বলিয়া আমি অধম হইব না কেন, এ যেন অধিকাংশ বর্তমান ভারতবাসীর মূল সুর।
পশ্চিমবঙ্গে সম্প্রতি কালীপুজো প্রসঙ্গে প্রশাসন শব্দতাণ্ডব না করার আদেশ দিয়েছিলেন, কিন্তু জনতা মানল না। শাসক দলের চ্যালাচামুণ্ডাদের মধ্যে তাণ্ডবকারীরা আছেন কিনা কে জানে! জনতার একটাই সুর যত পারো বাঁচো, অন্যের যা হয় হোক, নিজেদেরও যদি জাহান্নমে যেতে হয় একবার দেখেই আসি।
ধর্ষণকাণ্ডে অভিযুক্তরা যে-ভাবে খরচ হচ্ছে হয়তো ঠিক, বিশেষত অধিকাংশ ক্ষেত্রে তাদের বাড়ির লোক যখন বলছেন। কিন্তু আইন দিয়ে কি সব কিছু ঠিক করা যায়, যদি মানুষের বদল না হয়। প্রশাসক আর কী করবে!
বুলডোজার দিয়ে বুকস্টল ভাঙা মানুষ দেখেছেন, কলেজ স্ট্রিট বই পাড়ায় বইয়ের দোকানে বোমাবাজি দেখতে বাকি ছিল সেটাও সম্পন্ন হল। বাংলার মানুষের কপালে আর কী আছে? এটা কি ‘হীরক রাজার দেশ’! যদি তাই হয় এটাও মাথায় রাখতে হবে দড়ি ধরে টান মারলে রাজা খানখান হতে বাধ্য।

‘বাতায়ন ঝরা পাতা’ সংখ্যার সম্পাদকীয়টি একটি তীব্র সমালোচনামূলক ও আবেগঘন রচনা। মাননীয় সম্পাদক মহাশয় সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে বুকস্টল ভাঙতে বুলডোজার ব্যবহারের বিতর্ক, কলেজ স্ট্রিট এলাকায় বইয়ের স্টল ও সংঘর্ষ ঘিরে বোমাবাজির অভিযোগ, কালীপুজোর শব্দবিধি লঙ্ঘন এবং আইনশৃঙ্খলা ও সমাজ বা রাষ্ট্রের
ReplyDeleteক্ষমতা, অন্ধতা এবং নৈতিক স্খলন ও
সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের প্রতীক হিসেবে দেখেছেন।
সত্যি আমরা কোনদিকে যাচ্ছি ! সাম্প্রতিক ঘটনাবলী নৈতিক ও সামাজিক অবক্ষয়ের উদাহরণ । স্যার সম্পাদকীয় লেখাটা আবারও সেটা চোখে আঙুল দিয়ে দেখাল।
ReplyDeleteধন্যবাদ অদিতি, সঙ্গে থাকিস।
Deleteধন্যবাদ দীপক-দা, সঙ্গে থাকুন।
ReplyDelete