বাতায়ন/নারী না পুরুষ/কবিতাগুচ্ছ/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতাগুচ্ছ | সত্যেন্দ্রনাথ দত্ত | প্রথম গালি
সত্যেন্দ্রনাথ দত্ত
প্রথম গালি
বয়েস-
আড়াই কি দুই
মনটি নির্মল জুই,
হালকা
যেন হাওয়া
মেয়ে সে মুখ-চাওয়া
মায়ের কাছে কাছে
ছায়ার মত আছে
জানে না মা বিনা কিছুই৷
আর সে দিদি চেনে তার
দিদি সে সাথী খেলিবার,
দুটিতে
পিঠোপিঠি
তবুও খিটিমিটি
হয় না বেশী বেশী
নাইক রেষারেষি
কলহ নাইক নিতুই৷
জগৎ মানে যেন,−তার−
মা, দিদি আপনি সে আর,
এ ছাড়া
কিছুই নেই
চেনেনা কারুকেই,
অকথা
কুকথার
ধারে না কোনো ধার
শেখেনি আজও ‘তুই’ ‘মুই’।
একদা হ’ল দুটি বোনে
পুতুল নিয়ে কি কারণে
ঝগড়া কাড়াকাড়ি,
তখন
দিয়ে আড়ি
হারিয়া কাদোঁ-কাদোঁ
হ’য়ে সে আধো আধো
কহিল ‘ডিডি!টুমি-টুই!’
[সংগৃহীত]
নারী না পুরুষ
কবিতাগুচ্ছ | সত্যেন্দ্রনাথ দত্ত | প্রথম গালি
সত্যেন্দ্রনাথ দত্ত
প্রথম গালি
মনটি নির্মল জুই,
মেয়ে সে মুখ-চাওয়া
মায়ের কাছে কাছে
ছায়ার মত আছে
জানে না মা বিনা কিছুই৷
আর সে দিদি চেনে তার
দিদি সে সাথী খেলিবার,
তবুও খিটিমিটি
হয় না বেশী বেশী
নাইক রেষারেষি
কলহ নাইক নিতুই৷
জগৎ মানে যেন,−তার−
মা, দিদি আপনি সে আর,
চেনেনা কারুকেই,
ধারে না কোনো ধার
শেখেনি আজও ‘তুই’ ‘মুই’।
একদা হ’ল দুটি বোনে
পুতুল নিয়ে কি কারণে
ঝগড়া কাড়াকাড়ি,
হারিয়া কাদোঁ-কাদোঁ
হ’য়ে সে আধো আধো
কহিল ‘ডিডি!টুমি-টুই!’

No comments:
Post a Comment