বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
সমীর মন্ডল
পাক মারা গলি
পাকমারা
গলির মোড়ে দেখা
মাধবীলতা, তুমি যাচ্ছিলে...
ছায়ার সাথে তাল মিলিয়ে একা।
দুপুরের তীব্র আলোয়
তোমার মুখে জ্বলছিল স্বেদবিন্দু
অঙ্গে পরা হিরে জহরতে।
কত দিন
পরে দেখা!
যেন মিলিয়ে যাওয়া নক্ষত্র দেখা দিল আকাশে
চোখের সম্মুখে এক গুচ্ছ আশা
ফিরে এলো একমুঠো আলো
আমার দৃষ্টি নন্দিত তৃষ্ণা মিটিয়ে।
হঠাৎ
বৃষ্টির মতো তোমার সাথে দেখা
আবার মুঠো মুঠো ভালোলাগা
জ্বলে উঠল বুকে
সে কি এতদিন মরে ছিল?
কেমন
আছ তুমি?
ভালো
আছ?
এগিয়ে
জানতে গিয়ে দেখি
তুমি আমার মনে
মাটিতে যত ঘাস আছে সেই ঘাসের উপর
তোমার স্পর্শ শিরায় শিরায়, রক্তে রক্তে বেঁচে আছে।
একবার
মনে হলো তোমায় ডাকি
কিছুক্ষণ তোমার সাথে কথা বলে জুড়িয়ে নিই
অতৃপ্ত অফুরন্ত আবেগের সুতীব্র ইচ্ছেটা
পিছু পিছু অমার্জিত আকর্ষণে
কিছুদূর গিয়ে তাই দাঁড়ালাম
নিজের মনেই প্রশ্ন করলাম
তোমাকে কেন মনে পড়ে স্বচ্ছতোয়া নদীর মতো?
দেখতে
পেলাম- ভাটিয়ালি সুরে নূপুরে শব্দ তুলে
চলেছ তুমি পূর্ব মুখে।
আর আমার চোখে
শুধুই তোমার হাসিমাখা মুখখানি ভাসছে
ভাসছে তো ভাসছে
জলের উপর ফুল হয়ে ভাসছে।
পাকমারা
গলির মোড়ে দেখা
কত ইচ্ছে ছিল তোমায় দেখি
কিন্তু তুমি জানবে কেমন করে
এক পাগল তোমায় আজ ডাকছি
তাইতো তুমি ধীর পায়ে গেলে চলে
দুজনের মাঝে মস্ত এক গলি
ভালোবাসার দেওয়াল তুলে ধরে
যেমন দূরে সরছে আর সরছে
তেমনি কাছে আসছে আর আসছে।
নারী না পুরুষ
কবিতা
সমীর মন্ডল
পাক মারা গলি
মাধবীলতা, তুমি যাচ্ছিলে...
ছায়ার সাথে তাল মিলিয়ে একা।
দুপুরের তীব্র আলোয়
তোমার মুখে জ্বলছিল স্বেদবিন্দু
অঙ্গে পরা হিরে জহরতে।
যেন মিলিয়ে যাওয়া নক্ষত্র দেখা দিল আকাশে
চোখের সম্মুখে এক গুচ্ছ আশা
ফিরে এলো একমুঠো আলো
আমার দৃষ্টি নন্দিত তৃষ্ণা মিটিয়ে।
আবার মুঠো মুঠো ভালোলাগা
জ্বলে উঠল বুকে
সে কি এতদিন মরে ছিল?
তুমি আমার মনে
মাটিতে যত ঘাস আছে সেই ঘাসের উপর
তোমার স্পর্শ শিরায় শিরায়, রক্তে রক্তে বেঁচে আছে।
কিছুক্ষণ তোমার সাথে কথা বলে জুড়িয়ে নিই
অতৃপ্ত অফুরন্ত আবেগের সুতীব্র ইচ্ছেটা
পিছু পিছু অমার্জিত আকর্ষণে
কিছুদূর গিয়ে তাই দাঁড়ালাম
নিজের মনেই প্রশ্ন করলাম
তোমাকে কেন মনে পড়ে স্বচ্ছতোয়া নদীর মতো?
চলেছ তুমি পূর্ব মুখে।
আর আমার চোখে
শুধুই তোমার হাসিমাখা মুখখানি ভাসছে
ভাসছে তো ভাসছে
জলের উপর ফুল হয়ে ভাসছে।
কত ইচ্ছে ছিল তোমায় দেখি
কিন্তু তুমি জানবে কেমন করে
এক পাগল তোমায় আজ ডাকছি
তাইতো তুমি ধীর পায়ে গেলে চলে
দুজনের মাঝে মস্ত এক গলি
ভালোবাসার দেওয়াল তুলে ধরে
যেমন দূরে সরছে আর সরছে
তেমনি কাছে আসছে আর আসছে।

No comments:
Post a Comment