প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, August 15, 2026

এল নিনো | শ্রীময় ঘোষ

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
শ্রীময় ঘোষ
এল নিনো
 
পৃথিবীর সাতটি মহাদেশে
নেমে এসেছে মহাকালের প্রলয়।
সূর্যের প্রখর তাপে প্রশান্ত সাগরের উষ্ণতা
টেনে নিয়ে যায় শীতল বাতাস,
বয়ে নিয়ে আসে উষ্ণ তরল।
সাগরে সাগরে মিলেমিশে খেলা হয়,
আবহাওয়া ওলট-পালট।
পশ্চিমে উষ্ণতা ঘোচাতে শীতল জলের ফোয়ারা,
এ দেশে জমিতে ফাটল।
মহিরুহ—ত্রাহি, ত্রাহি!
চাষি আকাশ দেখে,
চাতক খোঁজে সরোবর।
এল নিনোর হিংস্র চোখ পৃথিবীজুড়ে,
মনসুন বাতাস খোঁজে স্থায়ী বাসস্থান।
খরা, দুর্ভিক্ষ, বন্যা, প্লাবন, মেঘভাঙা বৃষ্টি—যত্রতত্র।
প্রকৃতি চাবুক হেনেছে,
এবারে এল নিনো হয়ে।
 
পরিত্রাণ নেই কারোরই।
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)