প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

পথচলার ফাঁকে এক অতিথি | সৌম্য পাল

বাতায়ন/ক্ষণিকের অতিথি/গল্পাণু/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | গল্পাণু
সৌম্য পাল
 
পথচলার ফাঁকে এক অতিথি

"আজ সারাদিন সময় থেমে থেকেছে—তবু আমি বেঁচে আছি। কিছু অতিথি আসে শুধু এই কথাটা মনে করিয়ে দিতে।"

 
শেষ বিকেলের ট্রেনটা আসার ঠিক আগেই লোকটাকে প্রথম দেখেছিলাম। ছোট স্টেশনের বেঞ্চে বসে ছিল—মলিন জামা, চোখে অদ্ভুত শান্তি। হাতে একটা পুরোনো ঘড়ি, যেন সময়ের সঙ্গে তার ব্যক্তিগত আলাপ চলছে।
 
সে নিজে থেকেই কথা শুরু করল। নাম বলল না, ঠিকানাও নয়। শুধু বলল,
-আমি বেশিক্ষণ থাকি না কোথাও।
কথার ফাঁকে ফাঁকে হাসছিল, কিন্তু সেই হাসিতে বিদায়ের গন্ধ।
চা শেষ হতেই ট্রেন ঢুকল প্ল্যাটফর্মে। লোকটা উঠল না। বরং আমার দিকে তাকিয়ে ঘড়িটা হাতে দিল। বলল,
-যা কিছু আসে, সবই ক্ষণিকের অতিথি—দুঃখও, সুখও।
আমি কিছু জিজ্ঞেস করার আগেই সে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। ট্রেন ছেড়ে দিল। ঘড়িটা তখনও আমার হাতে—চলছে না, থেমে আছে ঠিক পাঁচটা বেজে দশে।
 
বাড়ি ফিরে ঘড়িটা রাখলাম টেবিলে। হঠাৎ বুঝলাম, আজ সারাদিন সময় থেমে থেকেছে—তবু আমি বেঁচে আছি। কিছু অতিথি আসে শুধু এই কথাটা মনে করিয়ে দিতে।
 
~~000~~

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)