প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

জলপদ্য | শামীম নওরোজ

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
শামীম নওরোজ
 
জলপদ্য
 
জলীয় শরীর থেকে নেমে যাচ্ছে নদী
বুকের ভেতরে স্রোত, জলের মাতম
 
কখনও নদীর পাড়ে পাখি এসে বসে
নদীবাসী নদীগ্রামে ধীবরের বাস
 
কিছু লোক ফিরে আসে, মাছের দোহাই
শরীরে আঁশটে গন্ধ, মরমি সুবাস
 
কোথাও যাবার নেই, জলীয় নিবাস
সবাই অবুঝ পাখি, জল ছুঁয়ে বাঁচে
 
কেউ কেউ দুঃখ লেখে জলপত্রে সুখে
কেউ কেউ সুখ লেখে জলপত্রে দুঃখে
 
জলীয় শরীর থেকে উড়ে যায় গাঙচিল
নদীকূলে পড়ে থাকে পালকের ছায়া
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)