বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
গোবিন্দ সাহা
অর্ধনারীশ্বর
যোনি
শিশ্নের মাইলস্টোন পেরিয়ে
নদীর চরে মাটি মাখা ঘরকন্না।
রাধা ভাবে বিভোর গৌরাঙ্গ-ভোর...
বাপহারা
রুগ্ন পাংশুটে মুখের সামনে
মা এখন অর্ধনারীশ্বর।
যৌন পল্লির দুধারে প্রস্ফুটিত পারিজাত...
মানুষের
অবয়বে লিঙ্গের বাহ্যিকতা
অবান্তর এক তকমা।
ছাঁচের ছলানায় রং বদলায় চারাগাছ...
নদী
মাতৃক সবুজ দিগন্তের ললাটে
সূর্যের দগদগে পুরুষত্ব।
নামহীন আত্মার সম্বোধন খাঁচার বাইরে...
নারী না পুরুষ
কবিতা
গোবিন্দ সাহা
অর্ধনারীশ্বর
নদীর চরে মাটি মাখা ঘরকন্না।
রাধা ভাবে বিভোর গৌরাঙ্গ-ভোর...
মা এখন অর্ধনারীশ্বর।
যৌন পল্লির দুধারে প্রস্ফুটিত পারিজাত...
অবান্তর এক তকমা।
ছাঁচের ছলানায় রং বদলায় চারাগাছ...
সূর্যের দগদগে পুরুষত্ব।
নামহীন আত্মার সম্বোধন খাঁচার বাইরে...

No comments:
Post a Comment