প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

দিগন্ত | সুশান্ত সেন

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
সুশান্ত সেন
দিগন্ত
 
দিগন্ত চোখের সামনে ভাসছিল
 
দিগন্তে ছিল নীল আকাশ কালো মেঘ
আর চোরাবালি
আর ছিল একা বয়ে যাওয়া নদী ও
তিনটে তালগাছ,
তার সাথে নেপথ্যে বাজছিল
হেমন্ত মুখোপাধ্যায়-এর সুর ও
চোরাবালি।
 
সর্বদা চোরাবালির ভয় নিয়ে
দিগন্তের দিকে তাকিয়ে ছিলাম।
দিগন্ত চোখের সামনে ভাসছিল।
 
এক সময় সে এলো
জড়িয়ে ধরল মাদকতা।
ক্রমে চোরাবালিতে ডুবে গেলাম।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)