বাতায়ন/নারী না পুরুষ/ছড়া/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
ছড়া
আশীষ কুমার বিশ্বাস
দেশের মেয়ে
মা
এনেছে পুতুল কিনে
খুকুর খেলনা ভেবে
খুকুর তাতে মন ভরে না
কী হবে এসব দিয়ে?
খেলব
আমি ক্রিকেট খেলা
কিংবা ফুটবল
ব্যাডমিন্টন থাকবে সাথে
কিংবা ভলিবল।
আমরা হব
দেশের মেয়ে
দেবো চাঁদে পাড়ি
অতল জলের গোপন কথা
জলজ প্রাণের খাঁড়ি।
মঙ্গলেতে
ছোটাব যান
আদিত্যকে নিয়ে
মহাকাশের মহারহস্যের
দেব জানলা খুলে।
বিজ্ঞানের
এই ঝটকা টানে
সবাই সমান মনেপ্রাণে
পিছিয়েও নই নয়তো আমরা
সকল কাজে সকল ত্রাণে।
নারী না পুরুষ
ছড়া
আশীষ কুমার বিশ্বাস
দেশের মেয়ে
খুকুর খেলনা ভেবে
খুকুর তাতে মন ভরে না
কী হবে এসব দিয়ে?
কিংবা ফুটবল
ব্যাডমিন্টন থাকবে সাথে
কিংবা ভলিবল।
দেবো চাঁদে পাড়ি
অতল জলের গোপন কথা
জলজ প্রাণের খাঁড়ি।
আদিত্যকে নিয়ে
মহাকাশের মহারহস্যের
দেব জানলা খুলে।
সবাই সমান মনেপ্রাণে
পিছিয়েও নই নয়তো আমরা
সকল কাজে সকল ত্রাণে।

No comments:
Post a Comment