প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

অভিজ্ঞতা | পরমেশ্বর গাইন

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
পরমেশ্বর গাইন
অভিজ্ঞতা
 
কথাগুলো মাটির নিচে ছিল
আলোর অজান্তে
কঙ্কালে ফিরে এলো
ভরসার কাল্পনিক বসন্তে।
 
অভিমান অনুরাগ অনুশোচনা
ক্ষয়ে গেছে বৈধব্য-যন্ত্রণা।
 
অথচ শরীর গড়ল না রক্ত মাংসে
পুরানো নিঃশ্বাসে বিশ্বাসে।
 
আদালত আছে আগের পরিহাসে।
 
পাঁজরগুলো শক্ত হলেও মনটা দ্বিধাদ্বন্দ্বে
জীবাশ্মে মাথা গুঁজে আছে
না হয় সভ্যতার পচা গন্ধে
এই পৃথিবীর মতিগতি বুঝে।
 
সভ্যতা ফেরেনি...
তবে শুনেছি আশার বাণী।
 
মাটির নীচে নির্ভেজাল অন্ধকার
ভালো ছিল, কেন আলোয় আবার?
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)