বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
মাধুরী মিত্র
নিখোঁজ শহরের ডায়েরি
শহরের
ঠিকানাবিহীন ইট-পাথরের নীচে চাপা পড়ে আছে এক প্রাচীন নদী।
আমি শহরের মানচিত্রের প্রতিটি ভাঁজে উলটে বেড়াই জলের প্রবাহমান ইতিহাস। কর্পোরেট আলোয় ঝলমল করা এই জনপদে ধুলোবালির নিচে লুকিয়ে থাকে অভাব, বঞ্চনা আর মানুষের না-বলা দীর্ঘশ্বাস।
রাতের
নিস্তব্ধতায় যখন ট্রাফিকের সিগন্যালগুলো লাল হয়ে ওঠে, তখন মনে হয় কোনো এক অদৃশ্য রক্তের দাগ জ্বলজ্বল করছে
পিচঢালা পথে। আমি এক অনুসন্ধানী ছায়া হয়ে হেঁটে যাই ফুটপাত থেকে বস্তির
সীমানায়।
জানতে চাই... কারা লিখছে এই অসমতার উপপাদ্য? কার স্বার্থে গিলে খাচ্ছে সবুজবন আর জলাভূমি?
দিনলিপির
পাতায় জমে থাকা জংধরা তথ্যগুলো হাতড়ে আমি আবিষ্কার করি এক অদ্ভুত সত্য; এই শহর কেবল কংক্রিটের স্তূপ
নয়, এটি বহু মানুষের
হারিয়ে যাওয়া স্বপ্নের এক জীবন্ত জীবাশ্ম।
নারী না পুরুষ
কবিতা
মাধুরী মিত্র
নিখোঁজ শহরের ডায়েরি
আমি শহরের মানচিত্রের প্রতিটি ভাঁজে উলটে বেড়াই জলের প্রবাহমান ইতিহাস। কর্পোরেট আলোয় ঝলমল করা এই জনপদে ধুলোবালির নিচে লুকিয়ে থাকে অভাব, বঞ্চনা আর মানুষের না-বলা দীর্ঘশ্বাস।
জানতে চাই... কারা লিখছে এই অসমতার উপপাদ্য? কার স্বার্থে গিলে খাচ্ছে সবুজবন আর জলাভূমি?

No comments:
Post a Comment