বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
তুষার ভট্টাচার্য
রাত্তির আয়নায়
মাটির
উঠোনে ভাসে শরতের নীল মেঘ ছায়া
শিশিরের জলে ভেজা সবুজ ঘাসের বুকে ফুটে ওঠে আলতা পায়ের চিহ্ন
কেউ কি এসেছিল নীরবে ভোরের শিউলি তলায়?
লেবু
ডালে বসে থাকা হলুদ পাখিটি হয়তো দেখেছে তাকে
কে এসেছিল রুপোলি রোদ্দুরে ভিজে আমার নিরালা দুয়ারে
আমি তাকে খুঁজি প্রান্তরে, অমল ধবল কাশের বনে, শরতের নীল আকাশ দিগন্তে
রাত্তির আয়নায় ভেসে ওঠে তার লাজুক ফরসা মুখ
সে তো কবেই ভেসে গেছে অকালে গাঙুরের জলে
এই ভেবে আমার দু'চোখ ভেসে যায় ভালবাসার নীরব অশ্রুজলে।
শারদীয়া
কবিতা
তুষার ভট্টাচার্য
রাত্তির আয়নায়
শিশিরের জলে ভেজা সবুজ ঘাসের বুকে ফুটে ওঠে আলতা পায়ের চিহ্ন
কেউ কি এসেছিল নীরবে ভোরের শিউলি তলায়?
কে এসেছিল রুপোলি রোদ্দুরে ভিজে আমার নিরালা দুয়ারে
আমি তাকে খুঁজি প্রান্তরে, অমল ধবল কাশের বনে, শরতের নীল আকাশ দিগন্তে
রাত্তির আয়নায় ভেসে ওঠে তার লাজুক ফরসা মুখ
সে তো কবেই ভেসে গেছে অকালে গাঙুরের জলে
এই ভেবে আমার দু'চোখ ভেসে যায় ভালবাসার নীরব অশ্রুজলে।

No comments:
Post a Comment