প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

যোগ-বিয়োগ-গুন-ভাগ | আশীষ কুমার বিশ্বাস

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
আশীষ কুমার বিশ্বাস
যোগ-বিয়োগ-গুন-ভাগ
 
গোটা গোটা দিন রাত্রি দিলাম
একে দিয়ে টুকরো টুকরো করো
হিসাব করে সময় গুনে বছর গড়ো তাকে
সংখ্যাতত্ত্ব দিলাম তোমারই হাতে।
 
যোগ বিয়োগ গুন ভাগের পালা
ভাগের ভাগ শূন্য আসে শেষে
শূন্য দিয়ে যতই করো গুন
শূন্য পাবে গোটা দিনের শেষে।
 
জীবন নিয়ে চলছে দাবার চাল
সাদা-কালো ঘোলা জলের খেলা
দিনের শেষে রাত আসবে বটে
ভোর হলেও পাবে অবহেলা।
 
দিশেহারা উড়ছে মানুষ কত
দিনে দিনে এরা খোলামকুচি
গড়মিলের হিসাব দিয়ে শেষে
উন্নয়নের তৈরি হচ্ছে সূচি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)