প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

অন্তহীন | অন্বেষা সরকার

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
অন্বেষা সরকার
 
অন্তহীন
 
রোদ্দুরের গভীরতা বাড়তেই নারকেল গাছের ছায়ায় লুকাই,
উষ্ণতা থেকে পালাতে, বুঝিনি তার পাতাতেও ছিদ্র আছে।
প্যারাসিটামল-এর গন্ধ ছুঁতেও, থার্মোমিটারের পারদ চড়ে যায়,
যেন অনেক দিন সাক্ষাৎ হয়নি, এই দিয়েই বাহানা খোঁজে।
 
এক সাধারণ পঞ্জিকার শেষের দিকের তৃতীয় পাতায় আমি,
গ্রহ, নক্ষত্র, রাহু, কেতু, এইসবের চঞ্চলতায় স্থির,
শুভ দিন দেখে যাত্রার সূচনায় বড্ড বেশিই ব্যস্ত,
জন্মই হলো মৃত্যুর কারণ।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)