প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

কাটাকুটি | অন্বেষা সরকার

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
অন্বেষা সরকার
 
কাটাকুটি
 
যখনই ছুঁতে যাই,
মনে হয়–একটা খসখসে ডাল ছুঁলাম,
বসন্ত নয়, শীতের শেষ কটা রাত;
সেই রাত চিনতে, আগে শীতের অনুভূতি প্রয়োজন।
 
একই সুতোয় বাঁধা সবটা,
একটা পাখির শূন্য বাসার ভেতর, প্রজাপতি বসে রয়েছে,
যেটা উড়ে যাবে কিছু মুহুর্ত পরেই,
 
হৃদয়ে যখন আনন্দ রাখতে পেরেছি, তবে কাঁটার ওপর মাথাও রাখতে জানি।
এমন বিশ্বাসেই শরীরে বাতাস বইবে চিরকাল।
 
অভিমান যে বোঝানোর শব্দ নেই,
তাই একটা ফুলের গাছ দিও, যে গাছের উপযুক্ত যত্নের পর ফুল এলে,
বুঝব তোমারও কষ্ট হয়েছিল, কাঁদতে পারোনি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)