প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, June 17, 2026

ঘুরে দাঁড়াবো | অন্বেষা সরকার

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
অন্বেষা সরকার
 
ঘুরে দাঁড়াবো
 
বিরহের ছোঁয়াচে অর্থ বুঝেছি
তাই, বৃষ্টির আলোকিত গোধূলিতে এঁকেছি তোমাকে
কাচের মতো স্বচ্ছ আর তীক্ষ্ণাগ্র সব,
যেন জংলী ফুলের উষ্ণ গর্ভকোষ কিছু বলছে,
কিন্তু ফুলের স্তবক ছিঁড়ে যায় ঝড়ের দাপটে।
 
দ্রুত ক্ষয় হয়েছে ভাবশক্তির, ক্ষয় ঘটেছে চিৎকারের,
বিভীষিকাময় অন্ধকার ধ্বংস করেছে প্রত্যহ,
নিঃশব্দে, নিজের অজ্ঞাতসারে ফাঁসি দি দুর্লভ সময়কে।
 
অপার সমুদ্রের ঢেউয়ের ঘূর্ণিতে ডুবেছি আমি,
তারও আগে, একই পথে যাওয়া-আসায় হারিয়েছি পথ
একদিন নিস্তারের পথ খুঁজব।
 
জোনাকির ক্রন্দনের আওয়াজে ডুবেছি আবারও,
মরচে পড়েছে নিখাদ সোনায়, যেখানে
শুধু অশ্রু আর রক্তের কণা স্পষ্ট।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)