প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, June 17, 2026

কবিতাগুচ্ছ | নাসির ওয়াদেন | এই সেই ঘর যেখানে বসত

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/৭ম সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
কবিতাগুচ্ছ | নাসির ওয়াদেন | এই সেই ঘর যেখানে বসত
কবিতাগুচ্ছ
নাসির ওয়াদেন
 
এই সেই ঘর যেখানে বসত
 
এ-ভাবে সুখের ঘর ভেঙে গেলে কান্না পায়
যে-ভাবে দুঃখ মুছে গেলে জাগে মনে হাসি
মানব-মানবীরা সুখে-দুখে একাকার
জীবনের তরি বেয়ে চলে দৈনিক মনমাঝি
 
কাটে দিন নিকষ অন্ধকারে, বাজে দুন্দুভি
শুরু থেকে শেষ, জন্ম থেকে মৃত্যুর দরোজা
কালের নৌকা বহে চলে, শুধুই স্মৃতি হয়ে
দিনদাস সময়-স্রোতের কাছে নিমরাজি হলে
 
ভাঙাঘর, পাতানো আদরে অনাদরে ভরা সুখ
সারারাত মাথার উপর অঝোর বৃষ্টিধারা
শয়নে স্বপনে খুনসুটি বৃষ্টির অনাদর
উপবাসে কাটে রাতদিন, কাটে মরা ভাদর
 
ভাঙা হাল, ছেঁড়া পাল অকুল পাথারে ভাঙামন
একটুকু বাসা চিরখাসা সেই তো বসত আপন।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)