প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, June 17, 2026

রজনীগন্ধা প্রীতি | অঞ্জন ব্যানার্জ্জি

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
অঞ্জন ব্যানার্জ্জি
 
রজনিগন্ধা প্রীতি
 
চুলে গোঁজা রজনিগন্ধা
নিজের গন্ধ ঢাকা
ফুলের গন্ধ সুবাস
জড়িয়ে উচ্ছাসে বাঁচা
বাজে মৃদঙ্গে কীর্তন
জনজোয়ারে ভাসা।
                 
উত্তাল বাতাসে
মালকোষ রাগে
ফুল উড়ে যায়
সাপ লুডো খেলা
পতনের সিঁড়ি দিয়ে
শুরুর ধাপে নামা।
 
ফাটা মৃদঙ্গে
বিদ্রুপ বোল
গন্ধহীন নারীর
ক্রন্দন‌ রোল।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)