প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

নির্বন্ধা | কুন্তল দাশগুপ্ত

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
কুন্তল দাশগুপ্ত
 
নির্বন্ধা
 
আমরা তো অদ্বৈত ছিলুম আড়ালে
পৃথক মঞ্চে ছিল ভুল অভিনয়।
কীভাবে হঠাৎ কালো ফুলটি মাড়ালে!
 
কিসের ওপরে ছিল ঘন সংশয়?
যৌথ জীবনে যত ঘুম ছেঁড়া রাতে
পরিকল্পনা ছিল যুদ্ধ বিজয়।
 
কৃষ্ণ উপার্জন পরকীয়া খাতে
ঢেলেছি সমূহ যাতে রহস্য বাঁচে।
প্রকাশিত ক'রে দিলে কৃষ্ণ প্রভাতে!
 
প্রেম জেনো পুড়ে যায় উনুনের আঁচে।
আড়ালেই বেঁচে থাকে প্রিয় শিহরণ।
একঘরে একলারা মনে ম'রে বাঁচে।
 
অগ্নিবলয় শেষে করেছি বরণ
প্রেমসুখ তমসুক করল হরণ।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)