প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

কবিতাগুচ্ছ | নাসির ওয়াদেন | প্রচেষ্টার অপমৃত্যু হলে

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/৭ম সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
কবিতাগুচ্ছ | নাসির ওয়াদেন | প্রচেষ্টার অপমৃত্যু হলে
কবিতাগুচ্ছ
নাসির ওয়াদেন
 
প্রচেষ্টার অপমৃত্যু হলে
 
প্রচেষ্টার মৃত্যু হয়ে গেছে কয়েক যুগ
অনেক করেও তাকে বাঁচানো গেল না
 
ওর মৃত্যুর পর যে সরু চাঁদ উঠেছিল
সেখানেও ছিল না শুভ্রতা, ছিল আক্রমণ
 
মিথ্যে আশ্বাসের রক্তমাখা ঝুঁড়ি রয়েছে কি?
 
মিথ্যেরা তো বারবার পরাজিত হতেই থাকে
তবুও মিথ্যের ছায়াসঙ্গী হয়ে লুকোতে চাও কেন?
 
প্রচেষ্টার বাড়িঘর ভেঙে ফেলা হলে পরে
নির্ঘাত ফাঁসি হবে নির্লজ্জতার, মিথ্যাচারে
 
হাসি-কান্নার নির্মম দড়িতে ঝুলে রইল প্রচেষ্টা
ওকে একমাত্র বাঁচিয়ে রাখতে পারে সদিচ্ছারা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)