প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

লোককথার মৃত্যু | মানালী হোড়

বাতায়ন/নারী না পুরুষ/অন্য চোখে/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
অন্য চোখে
মানালী হোড়
লোককথার মৃত্যু

"শিশুদের অবসর সময় এখন মোবাইল ফোন ও ডিজিটাল বিনোদনে সীমাবদ্ধ। ফলে লোককথা শোনার বা জানার আগ্রহও কমছে। এর ফলে আমরা ধীরে ধীরে আমাদের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি।"

 
মানুষকে সশরীরে মেরে না ফেললেও, নানা বিষয়ের বিলুপ্তি দ্বারা আজ মানুষ প্রায় মৃত। তার মধ্যে একটি আদর্শ উদাহরণ হল লোককথার বিলুপ্তি। লোককথা একটি জাতির স্মৃতি, বিশ্বাস, অভিজ্ঞতা এবং জীবনদর্শনের বাহক। প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে প্রচলিত বিভিন্ন কাহিনি মানুষের কল্পনাশক্তিকে সমৃদ্ধ করেছে এবং সমাজের নৈতিক মূল্যবোধকে ধারণ করেছে। গোপীচাঁদ-ময়নামতী, বেহুলা-লখিন্দর, লালকমল-নীলকমল কিংবা বিভিন্ন আঞ্চলিক কিংবদন্তি লোককথা শুধু বিনোদনের উৎস নয়, বরং বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের অংশ। কিন্তু বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে লোককথার চর্চা ক্রমশ কমে যাচ্ছে। শিশুদের অবসর সময় এখন মোবাইল ফোন ও ডিজিটাল বিনোদনে সীমাবদ্ধ। ফলে লোককথা শোনার বা জানার আগ্রহও কমছে। এর ফলে আমরা ধীরে ধীরে আমাদের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। তবে লোককথার মৃত্যু মানেই সংস্কৃতির সম্পূর্ণ মৃত্যু নয়। সংস্কৃতি একটি চলমান ও পরিবর্তনশীল প্রক্রিয়া। সময়ের সঙ্গে তার রূপ বদলায়, নতুন তথ্য যুক্ত হয়। কিন্তু লোককথার বিলুপ্তি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভকে নাড়িয়ে দিচ্ছে। কারণ এর ফলে জাতির ঐতিহাসিক স্মৃতি ও লোকজ চেতনা হারিয়ে যাচ্ছে। তাই সংস্কৃতিকে সমৃদ্ধ ও জীবন্ত রাখতে লোককথার সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তার পরিচয় তুলে ধরা অত্যন্ত জরুরি।
 

~~000~

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)