প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

গন্ধ | সুশান্ত সেন

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
সুশান্ত সেন
গন্ধ
 
বিটকেল গন্ধ পেয়ে ঘুম ভেঙে দেখি সবুজ পদ্মপাতার ওপর জল ঝরছে
 
সবুজ পদ্মপাতা বৃষ্টি আর সকালের মধ্যে এক সুন্দর সমীকরণ, সেখানে বিটকেল গন্ধ কি খবরের কাগজের কোনা থেকে এসে জুটল কিনা দেখতে, ফেলুদার মগজাস্ত্রকে ডেকে আনলাম।
 
দেখলাম গরম গরম বক্তৃতা ইতিহাসের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে প্রায় মণ্ড করে ফেলেছে আর মুখ নিঃসৃত লালা শুকিয়ে বিটকেল গন্ধ বের হচ্ছে।
 
সম্পাদ্য উপপাদ্য সব নতুন হয়ে গেল নাকি!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)