প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

ডিলিরিয়াম | মনোজ চ‍্যাটার্জী

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
মনোজ চ‍্যাটার্জী
ডিলিরিয়াম
 
এখন একটু থমকে যেতে হবে, যদিও আফ্রিকার জঙ্গল নয়
তবু কিছুদূরে বিষাক্ত সরীসৃপেরা হিস্ হিস্ করে
একটু দাঁড়িয়ে যাও বন্ধু,
পাশবিক প্রজননকাল এক-দেড় মাস বড়োজোর
আহা যদি মানুষেরও তাই হতো
বছরে এক-দেড় মাস আবেশ, রসায়ন
বাকি সব মাস অর্থোপার্জনের প্রতিযোগিতা নেই,
দেখনদারি, হামবড়িয়াভাবে মরচে পড়ে যাচ্ছে
কর্পোরেট ম‍্যানেজার বেরিয়ে পড়েছে লাঠি ঝোলা হাতে
হিমালয় গিজগিজ করছে সফল মানুষে
ওদিকে সমতলে পড়ে আছে অতৃপ্ত কামনা, আক্ষেপ আর
দীর্ঘশ্বাসের হাওয়ায় একাকীত্বেরা বেসামাল
সুউচ্চ টাওয়ারের কমপ্লেক্সের মাথায় একঝাঁক শকুন
বাতিল করছে তাদের রাজনৈতিক দল তৈরির কথা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)