প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

এক মুঠো আলো ও অন্যান্য | সুমিতা চৌধুরী

বাতায়ন/নারী না পুরুষ/কবিতাণু/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতাণু
সুমিতা চৌধুরী
এক মুঠো আলো ও অন্যান্য
এক মুঠো আলো
 
এমন অনেক রাত কেটেছে প্রতীক্ষায়,
বিবেকের নানা সংলাপে...
প্রতিটা ভোর এসেছে কুয়াশা-ছায়ায়,
আলো আসেনি কাঙ্ক্ষিত আলাপে!
ওরা নেমেছিল মশাল জ্বেলে আলোর খোঁজে রাস্তায়,
অবশেষে আলো ধরা দিল এসে ওদের মুঠোর মাপে।
 
 
বাঁচার গল্পের ইতিহাস
 
বেঁচে থাকার গল্প আজ অসম লড়াই যেন,
খাদের কিনারে দাঁড়িয়েও স্বপ্নের দিকে দেয় পাড়ি...
রোজের পথে বিছানো বিষাক্ত কাঁটায় ক্ষতবিক্ষত পা,
তবু লক্ষ্যপথের সফরে ছোটা অবিরাম...
প্রতি মুহূর্তে হারের আতঙ্ক কবর খোঁড়ে,
তারই মাঝে ভয়কে জয় করে বাঁচার গল্পগুলো ইতিহাস রচে আপন উজ্জ্বলতায়।
 
 
ইতিহাসের জবাবদিহি
 
ফিরে আসে যদি ইতিহাস আজ সম্মুখে,
জবাব চায় অসত্য কথনের...
 
পারবে কি দিতে জবাব তাকে,
স্বার্থের খাতিরে হাজার মিথ্যা পঠনের?
 
নাকি রচবে তার সমাধি চিরতরে,
রোধে আপন রাজত্ব দাফনের?
 
 
ভিন্ন অর্থ
 
এমন হতেই পারে",
দায় ঝেড়ে বলে সময়—
কার্যকারণ খুঁজতে গিয়ে বিকোয় যুগে যুগে মানুষ...
 
ভাবতে পারে না, ক্ষমতা এমন হতেই পারে, শেষ পাতে পড়ে থাকে তারই ওড়ানো মিথ্যে ফানুস!
 
এমন হতেই পারে”,
সহানুভূতিরা বুক পাতে যন্ত্রণা উপশমে,
ইতিহাস বিশ্লেষণ করে মানুষ অর্থে মান ও হুঁশ।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)