বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
মলয় সরকার
প্রবাস
এ
দীর্ঘ প্রবাস বড়ো যন্ত্রণাময়
কাচের
সার্সিতে এসে আঘাত করে
শ্বেতশুভ্র তুষারের ধারাপাত
বঞ্চনার পাখি উড়ে যায় সুদীর্ঘ নিঃশব্দ ডানা মেলে
এক
দুই
তিন
নীরবতার ঘড়ি ধাক্কা দেয় সময়ের বুকে
বিনম্র দগ্ধতায় দুপুর খুলে ফেলে
উজ্জ্বলতা মাখা জরির পোশাক
আমার একমাত্র নিঃসহায় দৃষ্টির ল্যাসো
ছুঁড়ে মারি দূরের পাহাড়চূড়ায়
সুতীব্র চিনচিনে ব্যাথার সূচ
মাথা থেকে পা পর্যন্ত বুনে চলে
নিপুণ কারুকার্যখচিত ক্যানভাসের চালচিত্র
আমি
লর্ড জেসাসের মতো কণ্টকবিদ্ধ হয়েও
অপেক্ষায় থাকি বাসবদত্তার লিপিমালার
সত্যিই
কি দূর নক্ষত্র থেকে
কোন সঙ্কেত আসার কথা ছিল বিপ বিপ করে–
নারী না পুরুষ
কবিতা
মলয় সরকার
প্রবাস
শ্বেতশুভ্র তুষারের ধারাপাত
বঞ্চনার পাখি উড়ে যায় সুদীর্ঘ নিঃশব্দ ডানা মেলে
এক
দুই
তিন
নীরবতার ঘড়ি ধাক্কা দেয় সময়ের বুকে
বিনম্র দগ্ধতায় দুপুর খুলে ফেলে
উজ্জ্বলতা মাখা জরির পোশাক
আমার একমাত্র নিঃসহায় দৃষ্টির ল্যাসো
ছুঁড়ে মারি দূরের পাহাড়চূড়ায়
সুতীব্র চিনচিনে ব্যাথার সূচ
মাথা থেকে পা পর্যন্ত বুনে চলে
নিপুণ কারুকার্যখচিত ক্যানভাসের চালচিত্র
অপেক্ষায় থাকি বাসবদত্তার লিপিমালার
কোন সঙ্কেত আসার কথা ছিল বিপ বিপ করে–

No comments:
Post a Comment