প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, August 7, 2025

মহাজাগতিক কবি আলোক সরকার আর তার অনন্য কবিতা [৩য় পর্ব] | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/সাপ্তাহিক/প্রবন্ধ/৩য় বর্ষ/১তম সংখ্যা/৬ই ভাদ্র, ১৪৩২
প্রবন্ধ
হীরক বন্দ্যোপাধ্যায়
 
মহাজাগতিক কবি আলোক সরকার আর তার অনন্য কবিতা
[৩য় পর্ব]

"আলোক সরকারের কবিতায় এক শান্ত নীরবতা সব সময় চোখে পড়ে। যেন বহুলোকের জনতার মধ্যে একটি পৃথক লোক হেঁটে চলেছে।"


[পূর্বে প্রকাশিতের পর]
 

কেন্দ্রীভূত অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। অন্ত‍্যমিল সাধারণত দেখা যায় না তার কবিতায়, টানা গদ্যে কবিতা লেখা নতুন কিছু নয় কিন্তু আলোক সরকারের গদ্যকবিতাগুলি সবসময় অনন্য মাত্রা প্রদর্শন করে পাঠকের হৃদয়ে। যাকে বলা যায় অভিব‍্যক্তময়তার তৎপরতা। স্বচ্ছ তরল নির্ভার উৎসর্জনে মূর্ত আরেকটি কবিতা এরকম:

 
...হারিয়ে যাওয়া লাটিম আমি তোমার কথা ভাবি / ঠিক তোমার কথা নয় তোমার হারিয়ে যাওয়ার কথা / ছিলে একদিন সারাবেলা উদ্বেগব‍্যাকুল নিশীথিনী / ঠিক কখন হারিয়ে গেলে লাল রঙের লাটিম? কত নিঃশব্দে হারিয়ে গেলে! / ... / কুয়াশা জড়ানো অপরাহ্ন মিলিয়ে যাচ্ছে আলো / কার্নিশের নিচের আলো কার্নিশের ওপরের আলো / ... / সব কিছুই সরে যাচ্ছে এখন আমার মনে হয় /পেছিয়ে যাচ্ছে খোলা নীল রঙের আকাশ / মিলিয়ে আসছে কোলাহল। সব কিছুই সরে যাচ্ছে। লাল রঙের লাটিম...
ঠিক কখন হারিয়ে গেলে? আমার কেবল ভাবনা / শূন‍্যময় অন্ধকার ফেনিয়ে উঠছে অভিমান / আমার কেবল ভাবনা ঠিক কখন হারিয়ে গেলে / লাল রঙের লাটিম।...
 
এই কবিতায় প্রচুর প্রশ্ন আসছে। কিন্তু আদপে পাঠকের মনে হয় প্রশ্নের বাইরে অন্য কিছু নয় তো। বাংলা ভাষায় জীবনানন্দ দাশের পর কবি আলোক সরকারকে নির্জনতার কবি বলে অভিহিত করেছেন অনেকেই। কবি সুনীল গঙ্গোপাধ্যায় ২০১২-তে কবিতা ক‍্যাম্পাস পত্রিকার পাতায় কবি আলোক সরকার সম্পর্কে বলতে গিয়ে বলেছেন:
 
আলোক সরকারের কবিতায় এক শান্ত নীরবতা সব সময় চোখে পড়ে। যেন বহুলোকের জনতার মধ্যে একটি পৃথক লোক হেঁটে চলেছে।
 
পঞ্চাশের একজন ব‍্যতিক্রমী কবি হিসেবে পরিচিত হলেও আলোক সরকার কিন্তু চল্লিশ দশকের শেষ দিক থেকেই একজন বিশিষ্ট কবির শিরোপা লাভ করেছেন। কেন-না তার 'উতল নির্জন'-এর কবিতাগুলি সবই চল্লিশ দশকের শেষ পাদে লেখা (১৯৪৬—১৯৪৯) এবং যার প্রকাশ ১৯৫০ সালের মে মাসে। এরপর আলোকিত সমন্বয় যদিও মাঝে সূর্যাবর্ত নামে একটি কাব্য পুস্তিকা রচিত হয়েছিল। সরল ভাবনাগুলি থেকে উত্তীর্ণ অনুভবের এক স্থিতপ্রজ্ঞ রূপ প্রথম থেকেই ধরা পড়েছিল। বাড়িতে পরিবেশ ছিল কবিতার। অগ্রজ অরুণকুমার সরকার ছিলেন সে সময়ের এক সম্ভ্রম জাগানো কবি।
 
একথা অনস্বীকার্য যে, শিক্ষিত এবং দীক্ষিত পাঠকের কাছে বুদ্ধদেব বসু সুধীন্দ্রনাথ প্রেমেন মিত্র। জ‍্যোতিরিন্দ্রের পর আলোক সরকার যেমন অলোকরঞ্জন শঙ্খ শক্তি সুনীল উৎপলকুমার। বিষ্ণু দে-র সাহিত্যপত্রে এই কবির কবিতা নিয়মিত ছাপা হত। তারপর মাত্র ২২ বছর বয়সে বুদ্ধদেবের কবিতা পত্রিকায় আলোক সরকারের কবিতা ছাপা হল। এমনকি সঞ্জয় ভট্টাচার্য্যের পূর্বাশা পত্রিকায় তার নিয়মিত কবিতা বেরোত। আর ছিল বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের অনাবিল প্রশ্রয়।
 
ক্রমশ

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)