বাতায়ন/সাপ্তাহিক/প্রবন্ধ/৩য় বর্ষ/১৫তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
প্রবন্ধ
হীরক
বন্দ্যোপাধ্যায়
মহাজাগতিক
কবি আলোক সরকার আর তার অনন্য কবিতা
[৪র্থ পর্ব]
"শুনতে পাচ্ছ আমি একেবারে ভালো নেই। আমি খুব কষ্টের মধ্যে আছি। চমকে উঠে চারিদিকে তাকাই কেউ শুনতে পেয়েছে?"
[পূর্বে প্রকাশিতের পর]
কবিতার পাশাপাশি আলোক সরকারের পাঁচটি উপন্যাসও বেশ কিছু গল্প আছে যাতে ধরা আছে মানুষের বাস্তব, বাস্তব জীবনের ঘটনা। প্রথম উপন্যাস অতিথিনিবাস পূর্বাশা পত্রিকায় বেরিয়েছিল। এমনকি অশ্বত্থ গাছের মতো কাব্যনাটক। কাব্যনাটক সম্পর্কে কবির মতামত হল কাব্যনাটক সবসময় আধুনিক মনের ব্যাপার। শুধুমাত্র স্বগতোক্তির সময় কবিতা থাকতে পারে এছাড়া কবিতা যত না থাকে ততই ভাল। তার একটি বিখ্যাত কবিতা, নৌকো। সেখান থেকে কিছু অংশ তুলে নিয়ে স্মৃতির এই সংকলনে যোগ করতে চাই।
...সন্ধ্যা হলে কোনোদিন ঘরে থাকব না, বিকেল হবার আগে / দুইজনে দুইদিকে চলে যাবো। আমাদের বাড়ির
নির্জন / শীতের শাখার মতো মৃত্যুর বিষাদে শান্ত পরিণত। / সহসা অশোক স্পষ্ট
কৃষ্ণচূড়া প্রস্তুত সংরাগে / পলাশের নিমগ্ন প্রদীপ। ভোরবেলা নীলিমা জাগ্রত। / ভালবাসা
আমাদের দুজনের আঁকা ছবি / সাহজিক বাড়িতে ফিরেই দেখবো বিশ্রুত আলোয় উচ্চারণ।...
নৌকো # আলোক সরকার
কবিতা যে সূক্ষ্মতম শিল্প
কর্ম নির্মাণ বিনির্মাণে একথা বুঝেছিলেন আলোক সরকার। আর বুঝেছিলেন বলেই তিনি লিখতে
পেরেছিলেন:
...মাঠের অনেকটা ভিতরে নেমে বেশ চেঁচিয়ে বলি— শুনতে
পাচ্ছ আমি একেবারে ভালো নেই। আমি খুব কষ্টের মধ্যে আছি। চমকে উঠে চারিদিকে তাকাই
কেউ শুনতে পেয়েছে?
কার শুনতে পাওয়া নিয়ে ভাবনা
তাও ভাবি। বিকেল নিবে আসছে ক্রমশঃ— একটু আগে যে গাছটা আঁধার হচ্ছিল তা
আরো আঁধার হয়েছে সারা গায়ে আঁধার নিয়ে অনবহিত
চলি। পাতারা তাদের ভেসে যাওয়া শব্দ করে বোঝাচ্ছে— শব্দ সারা মাঠ ভরে পুরো একটা
জীবনকাহিনী। আরো কিছুটা মাঠের মধ্যে নামি নিচু গলায় থেমে থেমে বলি শুনতে পাচ্ছো আমি
একেবারে ভালো নেই। আমি খুব কষ্টের মধ্যে আছি। মাথার উপর পুরো আকাশ দশদিশা দিগন্তে নিস্তব্ধ
হয়েছে।
নিস্তব্ধ # আলোক সরকার
2007 সালে অপাপভূমি প্রকাশ পায়। বিশেষত লিট্ল
ম্যাগাজিনের কবি ও পাঠকদের মধ্যে বেশ সাড়া পড়ে যায়।
ঠিক তার এক বছর পর 2008 সালে প্রকাশিত হয় আট ফর্মার বৃহদাকার এক
কাব্যগ্রন্থ আশ্রয়ের বহির্গৃহ, যাতে এক অন্য ভাষায়
কথা বলেছেন তিনি। উপরোক্ত নিস্তব্ধ, কবিতাটি ওই আশ্রয়ের
বহির্গৃহ থেকেই নেওয়া।
ক্রমশ

No comments:
Post a Comment