প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, August 7, 2025

মহাজাগতিক কবি আলোক সরকার আর তার অনন্য কবিতা [৫ম পর্ব] | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/সাপ্তাহিক/প্রবন্ধ/৩য় বর্ষ/১তম সংখ্যা/২০শে ভাদ্র, ১৪৩২
প্রবন্ধ
হীরক বন্দ্যোপাধ্যায়
 
মহাজাগতিক কবি আলোক সরকার আর তার অনন্য কবিতা
[৫ম পর্ব]

"কবিতাতে যৌনতার সঙ্গে বিশুদ্ধতার কোনো সম্পর্ক নেইএকথা স্বয়ং আলোক সরকার বলছেন। তিনি আরো বলছেনআমার কবিতায় যৌনতার বড় উচ্চারণ নেই। কেন-না তা প্রাকৃতিক।"


[পূর্বে প্রকাশিতের পর]
 
আশ্রয়ের বহির্গৃহপ্রথম কবিতা: আস্তিক‍্য‍ শুরু হয় এইভাবে:
 

সায়াহ্নে প্রথম উক্তি
সে প্রাতঃকাল নয়
সে সূর্যোদয় নয়
তার কর্তব্য বস্তুর চিহ্নিতকরণ নয়…

 
এই কাব্যের আরো কিছু প্রণিধানযোগ্য লাইন উল্লেখ করা যেতে পারে:
 
)
যা আসে তাই
অসামান্য হয়ে আসে
অসামান্য না হলে চিনব কী করে
অসামান্য...
 
)
কবিতা যখন লিখি
কান্নাগুলোর উচ্চারণ বিষয়ে
সতর্ক হই।
কান্নাগুলোকে ব‍্যক্তিগত করি।
 
)
বেলা যত পড়ে আসছে
মন্দির প্রাঙ্গণ আরো বেশি
মন্দির প্রাঙ্গণ...
 
)
ভাবি রোদ্দুর হয়েছে
ভাবি
বৃষ্টির প্রহর নাকি?
যা কিছু দূরের তাই
রঙ বদলায়...
 
)
সে একদিন ছিল
সে আর কোনদিন আসবে না
কেবল তার কাছে
এই বার্তা বার্তাগুলি...
 
কবিতা ছাড়াও তার দুটি কাব্য নাটক মনে পড়ছে, কীভাবে যে জনপ্রিয় হয়ে উঠল আমার মতো অনেকের কাছেই তা এখনো বিস্ময়ের কারণ। ১৯৬৪ সালে জুলাই মাসে কলকাতা থিয়েটারে অশ্বত্থগাছ, প্রথম অভিনীত হয়। অভিনয় করেছেন কবিতা সিংহ, সমরেন্দ্র সেনগুপ্ত, রত্নেশ্বর হাজরা, ছন্দা দাশগুপ্ত, ছন্দা দে এবং প্রখ্যাত সাহিত্যিক বিমল রায়চৌধুরীর তত্ত্বাবধানে নাটক মঞ্চস্থ হয়।
 
আরেকটি হল মায়াকাননের ফুল, ১৯৬৫-তে কলকাতার রবীন্দ্র সরোবরে প্রথম মঞ্চস্থ হয়। এক্ষেত্রেও যারা অভিনয় করেছেন তারা সব বিখ্যাত কবি কালীকৃষ্ণ গুহ, রত্নেশ্বর হাজরা, মৃণাল বসুচৌধুরী, অশোক দত্ত চৌধুরী, সুপ্রিয় গুহ প্রমুখ।
 
আরো একটা ব‍্যাপার উল্লেখ করতে ইচ্ছে করছে তা হল, কবিতাতে যৌনতার ব‍্যবহার সম্পর্কে তার মতামতটি কেমন ছিল?
 
কবিতাতে যৌনতার সঙ্গে বিশুদ্ধতার কোনো সম্পর্ক নেই, একথা স্বয়ং আলোক সরকার বলছেন। তিনি আরো বলছেন, আমার কবিতায় যৌনতার বড় উচ্চারণ নেই। কেন-না তা প্রাকৃতিক। তার উপরে আমার কোনো কন্ট্রোল নেই। তা আছে থাকুক কিন্তু শিল্পের মধ্যে তা আসতে পারে না। যা আমার নিজের নয়, তা আমি নেব বা কেন?
প্রত‍্যেক মানুষই চায়, সে নিজে পুরো আকাশের নীচে দাঁড়িয়ে অর্থাৎ অর্থহীনতার দিকে শূন্যতার দিকে নিজের উচ্চারণ করতে। ...সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে...
এর মানে কী?
সুরঞ্জনা, তুমি ওই যুবকের কাছে যাচ্ছ কেন? তুমি তো আরও বড়, অনেক বড়, আকাশের উপরে আকাশ, সেখানে তুমি, তোমার অবস্থান।
একথা আজ অনস্বীকার্য যে, কবিতা রচনার রহস্য যদি এক অপার গণিত হয় তবে আলোক সরকার তার মাস্টারমশাই।
 
প্রথাগত যা-যা করণের সীমা পেরিয়ে আলোক সরকারের কবিতা আজ তৈরি করেছে ভাসমান কমিউনিকেশন।
 
সমাপ্ত

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)