বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
শুভদীপ ঘোষ
চোখ বোজো
শুনতে
কী পাচ্ছ, ওই দূরে ঘুরে ফেরে
অনাগত হাওয়া!
বেশ অদ্ভুত লাগে, জগতের এই আশ্চর্য স্বভাব।
যতবার ভাবি জীবনকে অনেক বড়ো করে দেখব,
ততবার আচম্বিতে
ঝড় এসে মনে করিয়ে দেয়,
ঘর
খোলো,
এখুনি
উড়িয়ে নিয়ে যাব যা কিছু অজড়,
অনড়!
এদেশে এখন, বারো মাস অচেনা অসুখ করে!
এখন, এমন কোনো জায়গা নেই,
ঝাঁকে
ঝাঁকে যেখানে জড়ো হয় সয়ালী পাখি।
এখানে দূরগামী পথ দিয়ে চলে যায় মনোময়,
হাতে
তার বাতিল কাগজ!
কাছে আসে না বলে, ডাকে না কোনো দীঘি ঘেরা গ্রাম!
দিন যায়, কেটে ছেঁটে বেড়ে ওঠে একগুঁয়ে সময়!
বোজা চোখ, নীল চাঁদ, ক্ষত হয়
অবারিত ক্ষত…
নারী না পুরুষ
কবিতা
শুভদীপ ঘোষ
চোখ বোজো
বেশ অদ্ভুত লাগে, জগতের এই আশ্চর্য স্বভাব।
যতবার ভাবি জীবনকে অনেক বড়ো করে দেখব,
এদেশে এখন, বারো মাস অচেনা অসুখ করে!
এখন, এমন কোনো জায়গা নেই,
এখানে দূরগামী পথ দিয়ে চলে যায় মনোময়,
কাছে আসে না বলে, ডাকে না কোনো দীঘি ঘেরা গ্রাম!
দিন যায়, কেটে ছেঁটে বেড়ে ওঠে একগুঁয়ে সময়!
বোজা চোখ, নীল চাঁদ, ক্ষত হয়
অবারিত ক্ষত…

No comments:
Post a Comment