প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, June 17, 2026

গদ্যকবিতার সূচনা ও গদ্যকবিতা হিসেবে ক্যামেলিয়া কবিতার সার্থকতা | ইলিয়াস মাহমুদ

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/প্রবন্ধ/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | প্রবন্ধ
ইলিয়াস মাহমুদ
 
গদ্যকবিতার সূচনা ও গদ্যকবিতা হিসেবে ক্যামেলিয়া কবিতার সার্থকতা

"পাশ্চাত্য বা আধুনিক বিশ্ব সাহিত্যে গদ্যকবিতার প্রকৃত জন্মভূমি হলো ফ্রান্স। ফরাসি কবিতার অত্যন্ত কঠোর 'আলেকজান্দ্রাইন' (Alexandrine) ছন্দ ও অন্ত্যমিলের নিয়ম ভাঙার জন্য কবিরা গদ্যের আশ্রয় নেন।"

 
গদ্যকবিতা গদ্যের মতোই লেখা হয়, যেখানে কবিতার মতো পঙ্‌ক্তিচ্ছেদ থাকে না। তবে, এতে খণ্ডীকরণ, সংক্ষেপণ, পুনরাবৃত্তি, অন্ত্যমিল, রূপক এবং অলংকার ব্যবহার করা হয়। গদ্য এখনও কবিতার গীতিময়তা এবং আবেগ প্রকাশ করতে পারে এবং বিভিন্ন বিষয়বস্তু অন্বেষণ করতে পারে। অনেকে যুক্তি দেন যে গদ্যকবিতাও এক প্রকার কবিতাই, কারণ এতে চিত্রকল্প, রূপক, অনুপ্রাস ও স্বরসঙ্গতি, সংক্ষেপণ এবং ছন্দসহ অন্যান্য কাব্যিক কৌশলের ব্যবহার করা হয়। কিন্তু অনেক গদ্য লেখকও এই কৌশলগুলো ব্যবহার করেন, এগুলো শুধু কবিতার ক্ষেত্রেই অনন্য নয়। পাশ্চাত্যের অনেক আগে, ১৭ শতকে জাপানি কবি মাৎসুও বাশো 'হাইবুন' (Haibun) নামক এক নতুন ধারার সূচনা করেন। এটি ছিল মূলত গদ্য ও হাইকু কবিতার একটি চমৎকার মিশ্রণ, যা গদ্যকবিতার প্রাথমিক রূপ হিসেবে গণ্য করা হয়। এর সর্বোত্তম উদাহরণ হল তাঁর বই ওকু নো হোসোমিচি, যেখানে তিনি বহুমাত্রিক রচনার গদ্য-ও-পদ্য রচনার একটি সাহিত্যিক ধারা ব্যবহার করেছেন। পাশ্চাত্য বা আধুনিক বিশ্ব সাহিত্যে গদ্যকবিতার প্রকৃত জন্মভূমি হলো ফ্রান্স। ফরাসি কবিতার অত্যন্ত কঠোর 'আলেকজান্দ্রাইন' (Alexandrine) ছন্দ ও অন্ত্যমিলের নিয়ম ভাঙার জন্য কবিরা গদ্যের আশ্রয় নেন।
১৮৪২সালে লুই বারত্রান্ড (Aloysius Bertrand) তাঁর 'গাসপার দ্য লা নুই' (Gaspard de la nuit) গ্রন্থে প্রথম গদ্যের অবয়বে কবিতা রচনা করেন। একেই বিশ্ব সাহিত্যের প্রথম গদ্যকবিতার বই ধরা হয়। ১৮৬৯ সালে   বিখ্যাত ফরাসি কবি শার্ল বোদলেয়ার তাঁর 'পারি স্প্লিন' (Paris Spleen) বা 'পেতিত পোয়েম অঁ প্রোজ' গ্রন্থের মাধ্যমে এই ধারাটিকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেন এবং 'গদ্যকবিতা' নামকরণটি সুপ্রতিষ্ঠিত করেন। ১৮ শতকে ইংরেজিতে অনূদিত গ্রিক ও হিব্রু বাইবেলের গদ্যশৈলীও কবিদের প্রভাবিত করেছিল। ২০ শতকের শুরুতে আধুনিকতাবাদী আন্দোলনের মাধ্যমে এই ছন্দ সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে।
মার্কিন যুক্তরাষ্ট্রে গার্ট্রুড স্টেইন (Tender Buttons) এবং রাশিয়ায় ইভান তুর্গেনেভ এই ধারায় বিখ্যাত কিছু কাজ করেন। সিরীয় লেখক ফ্রান্সিস মারাশ (Francis Marrash) আধুনিক আরবি সাহিত্যে গদ্যছন্দের প্রবর্তন করেন। সিরীয় কবি ও লেখক ফ্রান্সিস মাররাশের (১৮৩৬-৭৩) লেখায় আধুনিক আরবি সাহিত্যে গদ্যকবিতার প্রথম উদাহরণ দেখা যায়।
 
ওয়াল্ট হুইটম্যান, ফ্রাঞ্জ কাফকা, নাওমি শিহাব নাই এবং অ্যান কার্সনের মতো লেখকরা গদ্য ধারা ব্যবহার ও অন্বেষণ করেছেন। প্রায় প্রতিটি শিল্পরূপকে গদ্য বা কবিতা ধারার অধীনে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। পোল্যান্ডে, জুলিউশ স্লোভাকি ১৮৩৭ সালে 'আনহেলি' নামে একটি গদ্যকবিতা লিখেছিলেন। ১৮৭৭-১৮৮২ সালে রুশ ঔপন্যাসিক তুর্গেনেভ বেশ কয়েকটি 'গদ্যকবিতা' রচনা করেন, যেগুলিতে কাব্যিক ছন্দ বা অন্ত্যমিল না থাকলেও সংক্ষিপ্ত অথচ ভাবপ্রকাশক আঙ্গিকে তা কবিতার অনুরূপ।
আধুনিকতাবাদী কবি টিএস এলিয়ট গদ্যকবিতার বিরুদ্ধে তীব্রভাবে লিখেছিলেন। তিনি এই ধারার সংজ্ঞা নিয়ে বিতর্কে নতুন মাত্রা যোগ করেন। জুনা বার্নসের ১৯৩৬ সালের অত্যন্ত কাব্যিক উপন্যাস 'নাইটউড'-এর ভূমিকায় তিনি লেখেন যে, এটিকে "কাব্যিক গদ্য" হিসেবে শ্রেণিবদ্ধ করা যায় না, কারণ এতে পদ্যের ছন্দ বা "সঙ্গীতময় বিন্যাস" নেই। ১৯৫০-এর দশকের গোড়ার দিকে এবং ১৯৬০-এর দশকে আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গ, বব ডিলান, জ্যাক কেরুয়াক, উইলিয়াম এস বারোজ, রাসেল এডসন, চার্লস সিমিচ, রবার্ট ব্লাই, জন অ্যাশবেরি এবং জেমস রাইটের হাত ধরে গদ্যকবিতার পুনরুত্থান ঘটে।
 
এই পাশ্চাত্য ধারার প্রভাবেই পরবর্তীতে বিংশ শতকের তিরিশের দশকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে গদ্যছন্দের সফল প্রয়োগ ঘটান। গীতাঞ্জলি অনুবাদের সময় রবীন্দ্রনাথের গদ্যকবিতার প্রতি ইচ্ছা বা আগ্রহ জন্মায়। লিপিকা’য় তিনি গদ্যকবিতার পরীক্ষা করেন। এর অনেক পরে ‘পুনশ্চ’ কাব্যে খণ্ডিত-বাক্যের মাধ্যমে গদ্যকবিতা লেখেন। প্রথমে গদ্যের মতো করে শব্দের ব্যতিক্রম স্থাপনে কবিতা লেখেন। বলা যায়, তাঁর গদ্যকবিতার উৎস গদ্য থেকেই। তিনি ভেবেছিলেন, গদ্যকেই তিনি কবিতা বা পদ্য করে তুলবেন; যাতে থাকবে পদ্যের ছন্দের মতো একটি ঝংকার। রবীন্দ্রনাথের গদ্যকবিতার প্রয়োগ বা শুরু ‘মানসী’ কাব্যে। এ-কাব্যের ‘নিষ্ফলা কামনা’ কবিতায়। কিন্তু স্পষ্ট হয়েছে ‘বলাকা’ আর ‘পলাতকা’য়। ছন্দমুক্তির আসল সাফল্য এসেছে ‘পুনশ্চ’ কাব্য থেকে। ইউরোপীয় ব্ল্যাক-ভার্স অনুসরণ ও কিছুটা পরিবর্তন করে প্রবাহমান ছন্দ (অমিত্রাক্ষর) শুরু হয়েছিল মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে। তাতেও কবির ছন্দের মুক্তি হলো না। রবীন্দ্রনাথের হাত ধরে এসেছে প্রকৃত ‘মুক্তক ছন্দ’। অমিত্রাক্ষর অক্ষরবৃত্তের নিয়মে নির্মিত হলেও রবীন্দ্রনাথের মুক্তক ছন্দের প্রয়োগ এলো তিনটি ছন্দেই—স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত আর অক্ষরবৃত্ত। পাশ্চাত্যের ফ্রি-ভার্স অবলম্বন করে এ ছন্দ। তবে পুরোপুরি অনুসরণ তিনি করেননি। এতেও রবীন্দ্রনাথের মন ভরল না। গদ্যকবিতার সূচনা শুরু রবীন্দ্রনাথের হাত ধরেই। গদ্যকবিতাতেই এলো কবির মুক্তি ছন্দমুক্তি। কবি স্বাধীন হলেন। ইচ্ছেমতো পর্ব ও লাইন নির্মিত করলেন।
১৯৩১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর ‘দ্য চাইল্ড’ নামে দীর্ঘ-কবিতা লেখেন। এটি গদ্যকবিতার প্রথম সার্থক প্রয়াস। পরে এটি বিচিত্রা’র ভাদ্র-১৩৩৮ সংখ্যায় বাংলায় অনূদিত করে প্রকাশ করা হয়। পরে এটি ‘পুনশ্চ’ কাব্যে অন্তর্ভুক্ত করা হয়। পদ্যের মতো খণ্ডিত করে প্রকাশ করা দ্য চাইল্ড কবিতাটির অংশবিশেষ—
 
রাত কত হলো?
উত্তর মেলে না।
কেননা অন্ধকাল যুগ-যুগান্তরের গোলকধাঁধায় ঘোরে, পথ অজানা
পথের শেষ কোথায় খেয়াল নেই।
পাহাড়তলিতে অন্ধকার মৃত রাক্ষসের চক্ষুকোটরের মতো
স্তূপে স্তূপে মেঘ আকাশের বুক চেপে ধরেছে;
পুঞ্জ পুঞ্জ কালিমা গুহায় গর্তে সংলগ্ন
মনে হয় নিশীথরাত্রের ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ;
দিগন্তে একটা আগ্নেয় উগ্রতা
ক্ষণে ক্ষণে জ্বলে আর নেভে—
ও কি কোনো অজানা দুষ্টু গ্রহের চোখ রাঙানি
ও কি কোনো অনাদি ক্ষুধার লেলিহ লোল জিহ্বা।
(শিশুতীর্থ)
খণ্ড-বাক্য দিয়ে এটাই প্রথম গদ্যকবিতা। এর আগে ছিল গদ্যরূপে। বলা যায়, এ ‘শিশুতীর্থ’ কবিতার মাধ্যমেই বাংলায় সত্যিকারের গদ্যকবিতার জন্ম নিলো। দেখা যায়, রবীন্দ্রনাথ গদ্যের বিশেষ ভাষারীতি পদ্যে কখনো ত্যাগ করেননি।
রবীন্দ্রনাথের গদ্যের ভাষা অনেক উন্নত—পদ্যের কাছাকাছি, কবিতার সমান। কিছু কিছু অংশ তো ভাল কবিতার স্তবক হিসাবেই বিবেচনা করা যায়! তাঁর গদ্যের এ ছন্দময়তা, এ ঝংকার পাঠকের কাছে স্থায়ীত্ব দিচ্ছে। বিপ্রতীপ ক্রম, ক্রিয়াপদহীন বাক্যগুচ্ছ, পদগুচ্ছ—তিনটির যোগফল রবীন্দ্রনাথের গদ্য। রবীন্দ্রনাথ ছন্দমুক্তির ব্যাপারে শিশিরকুমার দাশ যথার্থই বলেন, ‘পদ্যে যার শুরু, গদ্যে তাঁর শেষ’।
গদ্যকবিতার প্রধান উদ্দেশ্যই গদ্যের মাধ্যমে কবিতার রস পরিবেশন করা, পদ্যের কৃত্রিম বিন্যাস পদ্ধতিকে বর্জন করা, প্রসঙ্গত, রবীন্দ্রনাথের মন্তব্য স্মরণীয় : ‘এমন মেয়ে দেখা যায় যার সহজ চলনের মধ্যেই বিনাছন্দের ছন্দ আছে৷ কবিরা সেই অনায়াসের চলন দেখেই নানা উপমা খুঁজে বেড়ায়৷ সে মেয়ের চলনটাই কাব্য তাতে নাচের তাল নাইবা লাগল, তার সঙ্গে মৃদঙ্গের বোল দিতে গেলে বিপত্তি ঘটবে৷ তখন মৃদঙ্গকে দোষ দেব না তার চলনকে? সে চলন নদীর ঘাট থেকে আরম্ভ করে রান্নাঘর, বাসরঘর পর্যন্ত৷ তার জন্য মাল-মশলা বাছাই করে বিশেষ ঠাট বানাতে হয় না৷ গদ্য কাব্যেরও এই দশা৷ সে নাচে না, সে চলে৷ সে সহজে চলে বলেই তার গতি সর্বত্র৷ সেই গতিভঙ্গি আবাঁধা৷ ভিড়ের ছোঁয়া বাঁচিয়ে পোশাকি শাড়ির প্রান্ততুলে ধরা আধা ঘোমটা টানা সাবধান চাল তার নয়৷’
আধুনিক যুগে গদ্যকবিতার জনক বলা হয় ওয়াল্ট হুইট ম্যানকে (১৮১৯-৯২)৷ রবীন্দ্রনাথ তার আদর্শকেই অনুসরণ করেছেন ৷ হুইটম্যানের গদ্যকাব্য সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত : ‘আধুনিক পাশ্চত্য সাহিত্যে গদ্যে কাব্য রচনা করেছেন ওয়াল্ট হুইটম্যান৷ সাধারণ গদ্যের সঙ্গে তার প্রভেদ নেই, তবে ভাবের দিক থেকে তাকে কাব্য না বলে থাকবার জো নেই৷’
তার ‘গদ্যছন্দের বিশিষ্ট কুশলতা হচ্ছে পুনরাবৃত্তি, পরপর উল্লেখ, মহাকাব্যিক গীতলতা, গাদ্যিকতা ইত্যাদি৷ তার কবিতায় শব্দ ও বাক্যই আবৃত্ত পুনরাবৃত্ত হয় না, চিন্তাও ক্রমাগত আবর্তিত হয় এবং সব মিলিয়ে সৃষ্টি হয় এক বিরতিহীন গতিময়তা৷’
তার গদ্যকবিতা নিরলংকার, সারল্যস্নিগ্ধ, বলিষ্ঠ৷ হুইটম্যানই যে আধুনিক গদ্যকবিতার জন্মদাতা এ বিষয়ে বিতর্ক রয়েছে৷ কবি অরুণ মিত্রের মতে, আধুনিক গদ্যকবিতার জনক ফরাসি কবি আলোয়াজিয়ু্যস বেরত্রাঁ (১৮০৭-১৮৪১), দিঝঁ শহরে তার জন্ম, তিনি তার প্রথম গদ্য কবিতা পড়েন ১৮২৭ খ্রিস্টাব্দে দিঝঁ-র এক সাহিত্য সভায়৷ এর আগে তিনি ছন্দমিলের কবিতাও লিখেছেন৷ সাধারণ গদ্যের সঙ্গে তার গদ্যের পার্থক্য ছিল, তার গদ্যকাব্যে ধ্বনিব্যঞ্জনা, গতিভঙ্গি এবং অদ্ভূত চিত্রকল্প লক্ষণীয়; এমনকি ‘কোন কোন রচনার প্রচ্ছন্ন অনুরণন এক শতাব্দী পরে তাকে সুররেয়ালিজমের অগ্রদূত রূপে প্রতিষ্ঠিত করে৷’ সেই সময় থেকেই আধুনিক গদ্য কবিতার সূত্রপাত ঘটে পাশ্চত্য সাহিত্য৷
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতিধর্মী কাব্যগ্রন্থ 'গীতাঞ্জলি' (১৯১০) ইংরেজি গদ্যে অনুবাদ করার সময় প্রথম গদ্যকবিতা বা গদ্যছন্দের প্রতি আকৃষ্ট হন। তবে তাঁর বাংলা সাহিত্যে গদ্যছন্দ ব্যবহারের সূচনা ও বিকাশ মূলত দুটি ধাপে ঘটেছিল: রবীন্দ্রনাথ সর্বপ্রথম ১৯২১-১৯২২ সালে তাঁর 'লিপিকা' গ্রন্থে গদ্যছন্দের সার্থক পরীক্ষা-নিরীক্ষা চালান। তবে লিপিকার লেখাগুলো ছাপার সময় বাক্যগুলোকে পদ্যের মতো লাইনে খণ্ডিত না করে সাধারণ গদ্যের অনুচ্ছেদের মতো রাখা হয়েছিল। লাইন ভেঙে খণ্ডিত বাক্যে আধুনিক কবিতার রূপ দিয়ে তিনি পুরোপুরি গদ্যছন্দে কবিতা লিখতে শুরু করেন ১৯৩২ সালে, তাঁর বিখ্যাত 'পুনশ্চ' কাব্যগ্রন্থের মাধ্যমে। এই গ্রন্থের মাধ্যমেই বাংলা কাব্যে গদ্যছন্দ একটি স্থায়ী ও শক্তিশালী ধারা হিসেবে স্বীকৃতি পায়। পরবর্তীতে 'শেষ সপ্তক', 'পত্রপুট' 'শ্যামলী' কাব্যে তিনি এই ছন্দের ব্যাপক ব্যবহার করেন; এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের মন্তব্য স্মরণীয়: “মনে পড়ে একবার শ্রীমান সত্যেন্দ্রকে বলেছিলুম, ‘ছন্দের রাজা তুমি, অ-ছন্দের শক্তিতে কাব্যের স্রোতকে তার বাঁধ ভেঙে প্রবাহিত করো দেখি৷’ সত্যেনের মতো বিচিত্র ছন্দের স্রষ্টা বাংলায় খুব কমই আছে৷ হয়তো অভ্যাস তাঁর পথে বাধা দিয়েছিল, তাই তিনি আমার প্রস্তাব গ্রহণ করেননি৷ আমি স্বয়ং এই কাব্য রচনার চেষ্টা করেছিলুম লিপিকার অবশ্য পদ্যের মতো পদ ভেঙে দেখাইনি৷ লিপিকা লেখার পর বহুদিন আর গদ্যকাব্য লিখিনি৷ বোধকরি সাহস হয়নি বলেই৷”
 
ছন্দমুক্তির সাধনায় রবীন্দ্রনাথ ছিলেন নিরলস, ক্লান্তিহীন কবি৷ পদ্য ছন্দকে ভেঙে তিনি কখনোই গদ্যকবিতা সৃষ্টি করেননি৷ ‘তাঁর গদ্যই রূপ নিয়েছে গদ্য কবিতায়৷’ বলা যায়, মুক্তক পদ্যছন্দের বিবর্তনের পথ ধরে তার গদ্য কবিতা আসেনি, ‘এসেছে গদ্যের স্বাভাবিক পথ বেয়ে৷’ তার গদ্য কবিতায় টের পাওয়া যায় ক্ষেত্র বিশেষে বাঁধা ছন্দের ধ্বনিস্পন্দন৷ তাতে তাঁর গদ্য কবিতার চারিত্র্য বিনষ্ট হয়নি৷ জীবনের অন্তিম পর্যায়ে এসে তিনি পুনরায় পদ্যছন্দে প্রত্যাবর্তন করেছিলেন৷ গদ্য কবিতার জগতটি ছিল তার কাছে আলো-আঁধারির মতো, চেনা-অচেনা, নতুন; নতুনের অবারিত ইশারা পেয়েই তিনি গদ্য ছন্দের রহস্যময় দরজাটি খুলে দিয়েছিলেন৷ বর্তমানে আধুনিক কবিতার প্রকরণে এই ছন্দের প্রবল প্রভাব স্বীকার্য৷
রবীন্দ্রনাথ তাঁর 'পুনশ্চ' কাব্যে প্রথাগত অন্ত্যমিল ও মাত্রার নিয়ম ভেঙে গদ্যের সাবলীলতায় কবিতা রচনার যে পরীক্ষা চালিয়েছেন, 'ক্যামেলিয়া' তার উৎকৃষ্ট উদাহরণ।
কবিতাটি পড়ার সময় মনে হয় কেউ একটি গল্প বলছে, কোনো কৃত্রিম ছন্দ বা সুরের চাপ নেই।
"নাম তার কমলা, / দেখেছি তার খাতার উপরে লেখা। / সে চলেছিল ট্রামে..."
এখানে লাইনের দৈর্ঘ্য সমান নয়। ভাবের গভীরতা অনুযায়ী লাইনের দৈর্ঘ্য ছোট বা বড় হয়েছে।
"রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত, / কোনো-একজন গুণ্ডার স্পর্ধা। / এমন তো আজকাল ঘটেই থাকে।"
গদ্য ছন্দের স্বাধীনতার কারণে কবি কবিতার শেষে একটি চমৎকার গল্পসুলভ ও নাটকীয় মোড় তৈরি করতে পেরেছেন, যা সাধারণ পদ্যে কঠিন ছিলসংক্ষেপে, গদ্য ছন্দের বাস্তবসম্মত কাঠামোর ভেতরে রূপকের নান্দনিক ব্যবহারই 'ক্যামেলিয়া' কবিতাকে চিরসবুজ করে রেখেছে।
কাহিনীতে দেখি  সাধারণ ঘরের এক যুবক ট্রামে যাওয়ার সময় বড়লোকের মেয়ে কমলার খাতার ওপর তার নাম দেখতে পায়। যুবকের মনে কমলার প্রতি এক তীব্র কিন্তু নীরব প্রেমের জন্ম হয়। কমলাদের নাগাল পাওয়া অসম্ভব জেনে যুবক নিজেকে সরিয়ে নিয়ে সাঁওতাল পরগনার এক নির্জন শালবনে চলে যায়। সেখানে সে নিজের একাকীত্ব ভোলাতে একটি টবের মধ্যে পরম যত্নে এক বিরল 'ক্যামেলিয়া' ফুলের চারা বড় করতে থাকে। দীর্ঘ প্রতীক্ষার পর যখন গাছে প্রথম ফুলটি ফোটে, ঠিক তখনই যুবক জানতে পারে কমলা তার পরিবার ও এক বিলাসী বন্ধুকে নিয়ে সেই বনেই পিকনিক করতে এসেছে। যুবক সিদ্ধান্ত নেয়, নিজের নাম গোপন রেখে এই বিশুদ্ধ ফুলটি সে কমলাকে উপহার পাঠাবে। ফুলটি নিয়ে যাওয়ার সময় বনের পথে যুবকের সাথে এক সরল সাঁওতাল মেয়ের দেখা হয়। মেয়েটি ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেটি চেয়ে বসে। যুবক বুঝতে পারে, শহুরে কৃত্রিম অহংকারী কমলার চেয়ে এই বুনো, অকৃত্রিম প্রকৃতির মেয়েটিই এই বিশুদ্ধ ফুলের আসল যোগ্য। সে ফুলটি সাঁওতাল মেয়েটির চুলে গুঁজে দেয়।
কথক  তিনি একজন সংবেদনশীল, প্রচারবিমুখ ও আত্মত্যাগী প্রেমিক। শহরের কোলাহল ছেড়ে নির্জনে এসে তিনি পরম যত্নে ক্যামেলিয়া ফুলের সাধনা করেন। তাঁর প্রেম কোনো দাবিহীন, দূরবর্তী ও উচ্চমার্গের। কমলিকা (বা কমলা) তিনি আধুনিক, শহুরে ও উচ্চবিত্ত পরিবারের তরুণী। তিনি দাম্ভিক, কিছুটা উদাসীন এবং রোমাঞ্চপ্রিয়। কবির নীরব ভালবাসার চেয়ে তাঁর কাছে ক্ষণিকের জাগতিক রোমাঞ্চ ও আভিজাত্যের গুরুত্ব বেশি। সাঁওতাল মেয়েটি কবিতার শেষে আসা এক অনামিক চরিত্র। সে সরল, অকৃত্রিম এবং প্রকৃতির ঘরের মেয়ে। সে আভিজাত্যের অর্থ বোঝে না, কিন্তু ফুলের বিশুদ্ধ রূপকে সহজভাবে গ্রহণ করতে পারে।
 
কবিতার পটভূমি জুড়ে রয়েছে সাঁওতাল পরগনার বিস্তীর্ণ শাল বন। এই বনের শান্ত ও ছায়াময় পরিবেশ কবির মনের একাকীত্বকে আরও গভীর করে তোলে। সেখানকার লাল মাটি, রুক্ষ প্রকৃতি এবং দুপুরের কড়া রোদ এক ধরণের উদাসীন ও শান্ত আবহাওয়া তৈরি করে। প্রকৃতির এই নির্জনতায় কোনো শহুরে ব্যস্ততা নেই। কেবল আদিবাসী সাঁওতালদের সরল জীবনযাত্রা এবং তাদের মাদলের হালকা সুর মাঝে মাঝে এই নীরবতা ভঙ্গ করে।
এই নির্জন পরিবেশেই কবি একটি টবের মধ্যে পরম যত্নে ক্যামেলিয়া ফুলের চারা বড় করে তোলেন। প্রকৃতির এই নিস্তব্ধতা যেন ফুলের প্রস্ফুটন ও কবির প্রেমের সাধনার জন্য উপযুক্ত ক্ষেত্র হয়ে ওঠে। প্রকৃতির এই জনহীন, নিস্তব্ধ রূপটি আসলে কবির নিজের ভেতরের একাকীত্ব এবং প্রিয়ার থেকে দূরে থাকার বিরহী মানসিকতারই এক বাহ্যিক প্রতিফলন।
এই নির্জন প্রকৃতি কেবল কবিতার পটভূমি নয়, বরং এটি কবির ভালবাসার গোপনতা ও তীব্রতাকে প্রকাশ করার একটি শক্তিশালী মাধ্যমকবিতার কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন পড়লে দেখা যায়
"আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা..."
কবি নিজের সাধারণ, বৈচিত্র্যহীন ও একঘেয়ে জীবনকে ডোবার পানির সাথে তুলনা করেছেন, যেখানে বড় কোনো রোমাঞ্চকর ঘটনা ঘটে না।
"নাম তার কমলা, দেখেছি তার খাতার উপরে লেখা।"
কবি ও কমলার প্রথম পরিচয়ের আভাস মেলে এখানে। ট্রামে যাওয়ার সময় খাতার প্রচ্ছদে লেখা নামটি দেখেই কবির মনে প্রেমের প্রথম অনুভূতির জন্ম হয়েছিল।
"জিজ্ঞেস করলেম, 'তোমার নাম কী।' সে বললে, 'সাঁওতালি।'..."
কবিতার একেবারে শেষ দৃশ্য। কবি যখন তাঁর সাধনার বিশুদ্ধ ক্যামেলিয়া ফুলটি কমলার অবহেলার বদলে এই বুনো সাঁওতাল মেয়েটির চুলে গুঁজে দেন, তখন সে অতি সহজে নিজের পরিচয় দেয়। এটি শহুরে কৃত্রিমতার ওপর অকৃত্রিম প্রকৃতির এক চূড়ান্ত জয়।
কৃত্রিম অহংকারী কমলার চেয়ে এই বুনো, অকৃত্রিম প্রকৃতির মেয়েটিই এই বিশুদ্ধ ফুলের আসল যোগ্য। সে ফুলটি সাঁওতাল মেয়েটির চুলে গুঁজে দেয়।
 
কবিতাটিতে কবি বিভিন্ন বস্তু ও পরিস্থিতিকে মনের গভীর অনুভূতির রূপক হিসেবে ব্যবহার করেছেন: ফুলটি পরম যত্নে একাকী বড় করে তোলা এবং এর প্রস্ফুটন কবির মনের দীর্ঘ প্রতীক্ষা ও অব্যক্ত ভালবাসার রূপক।
কবি নিজের একঘেয়ে ও রোমাঞ্চহীন জীবনকে ডোবার সাথে তুলনা করেছেন।
"আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা, / বড়ো রকম ইতিহাস ধরে না তার মধ্যে..."
কবিতার শেষে সাঁওতাল মেয়েটির চুলে ফুল গুঁজে দেওয়া আদিম, অকৃত্রিম প্রকৃতির কাছে শহুরে আভিজাত্যের পরাজয়ের রূপক।
 
রবীন্দ্রনাথ ঠাকুরের 'ক্যামেলিয়া' কবিতাটি (পুনশ্চ কাব্যগ্রন্থ) মূলত ব্যর্থ প্রেম, আবেগ ও নিভৃত মানসিক অনুভূতির এক রোমান্টিক চিত্র। কবি সাঁওতাল পরগনার নির্জনতায় প্রিয়ার প্রতি ভালবাসাকে ক্যামেলিয়া ফুলের রূপকের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, যেখানে নিজের অস্তিত্বের অসহায়ত্ব এবং সুদূর থেকে প্রিয়জনকে উপহার পাঠানোর আকুলতা ফুটে উঠেছে।
নির্জন প্রকৃতির মাঝে নিজের প্রেমকে একান্ত ব্যক্তিগত ও গোপন অনুভূতি হিসেবে কবি উপস্থাপন করেছেন। প্রেমের ক্ষেত্রে নিজের 'অসহায় অতিরিক্ত' বা অপ্রয়োজনীয় হওয়ার অনুভূতি এখানে প্রধান। কবি ক্যামেলিয়া ফুলকে ভালবাসার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, যা দীর্ঘ প্রতীক্ষার পর ফোটে এবং বিরহের মধ্যেও টিকে থাকে। প্রিয়ার পাশে অন্য প্রেমিককে দেখেও কবি বিচলিত না হয়ে, দূর থেকে ক্যামেলিয়া ফুল পাঠিয়ে নিজের ভালবাসার নিঃশব্দ স্বাক্ষর রাখতে চেয়েছেন। কবিতাটিতে গদ্য ছন্দের ব্যবহার একে আরও সাবলীল ও ছোটগল্পের মতো জীবন্ত করে তুলেছে, যা রোমান্টিক আবেগের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি মূলত মানুষের অন্তরের নিভৃত ভালবাসার এক অনন্য শিল্পরূপ।
 
'ক্যামেলিয়া' কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর ক্যামেলিয়া ফুলকে কেবল একটি সুন্দর ফুল হিসেবে ব্যবহার করেননি, বরং একে গভীর ভালবাসার এক শক্তিশালী রূপক (Metaphor) হিসেবে উপস্থাপন করেছেন। 'ক্যামেলিয়া' কবিতায় "সুদূর থেকে ভালবাসার নিবেদন" বলতে কোনো শারীরিক উপস্থিতি বা পাওয়ার আকাঙ্ক্ষা ছাড়াই, সম্পূর্ণ নিঃস্বার্থ ও দূরবর্তী স্থান থেকে প্রিয়াকে ভালবেসে যাওয়ার এক অনন্য মানসিকতাকে বোঝানো হয়েছে।
 
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্যামেলিয়া’ কবিতায় মূল ঘটনা ও প্রকৃতির বর্ণনা রয়েছে সাঁওতাল পরগনায়। কবিতার কাহিনীতে জায়গাটির সুনির্দিষ্ট নাম উল্লেখ না করে কবি একে একটি ছোট এবং শান্ত পরিবেশ হিসেবে দেখিয়েছেন। কবিতার বর্ণনা অনুযায়ী স্থানটির ভৌগোলিক পরিবেশ ছিল নিম্নরূপ: জায়গাটি ছিল মূলত শালগাছে ঘেরা এক ছায়াময় নিভৃত অঞ্চল।
যেখানে কবি তাঁর তাঁবু গেড়েছিলেন এবং কমলা ও তাঁর পরিবার চড়ুইভাতি (পিকনিক) করতে এসেছিল। পটভূমির দূরে দিগন্ত জুড়ে নীল পাহাড়ের দেখা মিলত।
বনের ভেতর পলাশ গাছ এবং হরীতকী গাছের নিচে মহিষ চড়ার দৃশ্য ছিল।
 
কবিতার ভেতরে সরাসরি নাম না থাকলেও, বাস্তব জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২৬ সালে ঢাকার বলধা গার্ডেন ভ্রমণ করার সময় সেখানকার 'ক্যামেলিয়া হাউস'-এর ফুল দেখে মুগ্ধ হয়েছিলেন। পরবর্তীতে সেই ফুলের স্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে তিনি কবিতার পটভূমি হিসেবে সাঁওতাল পরগনার এই নির্জন অঞ্চলটিকে বেছে নেন । ক্যামেলিয়া ফুল সহজে ফোটে না, এর জন্য প্রয়োজন হয় দীর্ঘ পরিচর্যা ও ধৈর্য। এটি কবির মনের ভালবাসার দীর্ঘ প্রতীক্ষা এবং প্রেমের সাধনাকে নির্দেশ করে। এই ফুলটি অত্যন্ত দুর্লভ, মার্জিত এবং রূপময়। এর মাধ্যমে কবি তাঁর প্রেমিকার প্রতি গভীর শ্রদ্ধা এবং নিজের পবিত্র, উচ্চাঙ্গের ভালবাসার অনুভূতি প্রকাশ করেছেন। ফুলটি নির্জনতায় ফোটে এবং নিজের রূপ নীরবে বিলিয়ে দেয়। ঠিক তেমনি, কবি তাঁর ভালবাসাকে কোনো কোলাহল বা জাঁকজমক ছাড়া, সম্পূর্ণ নীরবে প্রিয়ার চরণে সঁপে দিতে চান। ফুলটি কথা বলে না, কিন্তু তার সৌন্দর্যই সব প্রকাশ করে। কবি নিজের মুখের ভাষা যেখানে ব্যর্থ, সেখানে এই ফুলটিকে তাঁর মনের অব্যক্ত কথার বাহক হিসেবে পাঠাতে চেয়েছেন।
ফুলটি ফোটার পর কবি দূর থেকে তা প্রিয়াকে উপহার দেওয়ার পরিকল্পনা করেন। এটি সরাসরি মিলন না চেয়ে, দূর থেকে প্রিয়াকে ভালবেসে যাওয়ার বিরহী রূপকে প্রকাশ করে।
সংক্ষেপে, ক্যামেলিয়া ফুল এখানে কবির আত্মিক ভালবাসা, ধৈর্য, ত্যাগ এবং নিভৃত প্রেমের এক জীবন্ত প্রতীক।
ক্যামেলিয়া ফুল যেমন কোনো কৃত্রিম সুবাস ছাড়া কেবল তার সহজাত রূপ ও শুভ্রতায় অনন্য, তেমনি কবির ভালবাসাও ছিল অধিকারবোধহীন ও নিষ্কাম । প্রিয়াকে কাছে পাওয়ার কোনো জাগতিক লোভ এই প্রেমে ছিল না। এই মোহহীন, খাঁটি অনুভূতিই কবিতার মূল সংজ্ঞা।
শহুরে উচ্চবিত্ত পরিবারের মেয়ে 'কমলিকা'র আভিজাত্য ছিল কৃত্রিম এবং অবহেলায় ভরা। অন্যদিকে, কবি যে ফুলটি পরম যত্নে বড় করেছিলেন, তা ছিল আভিজাত্য ও নান্দনিকতার এক বিশুদ্ধ রূপ। এই দুইয়ের বৈপরীত্যই কবিতার দ্বন্দ্বকে ফুটিয়ে তোলে। কবিতার শেষে যখন সদ্যফোটা বিশুদ্ধ ক্যামেলিয়া ফুলটি আধুনিক প্রিয়া কমলার কাছে না পৌঁছে একটি সরল সাঁওতাল মেয়ের কানে শোভা পায়, তখন কবিতার সংজ্ঞা সম্পূর্ণ বদলে যায়  কবিতার পটভূমি জুড়ে রয়েছে সাঁওতাল পরগনার বিস্তীর্ণ শাল বন। এই বনের শান্ত ও ছায়াময় পরিবেশ কবির মনের একাকীত্বকে আরও গভীর করে তোলে। সেখানকার লাল মাটি, রুক্ষ প্রকৃতি এবং দুপুরের কড়া রোদ এক ধরণের উদাসীন ও শান্ত আবহাওয়া তৈরি করে। প্রকৃতির এই নির্জনতায় কোনো শহুরে ব্যস্ততা নেই। কেবল আদিবাসী সাঁওতালদের সরল জীবনযাত্রা এবং তাদের মাদলের হালকা সুর মাঝে মাঝে এই নীরবতা ভঙ্গ করে। এই নির্জন পরিবেশেই কবি একটি টবের মধ্যে পরম যত্নে ক্যামেলিয়া ফুলের চারা বড় করে তোলেন। প্রকৃতির এই নিস্তব্ধতা যেন ফুলের প্রস্ফুটন ও কবির প্রেমের সাধনার জন্য উপযুক্ত ক্ষেত্র হয়ে ওঠে।
প্রকৃতির এই জনহীন, নিস্তব্ধ রূপটি আসলে কবির নিজের ভেতরের একাকীত্ব এবং প্রিয়ার থেকে দূরে থাকার বিরহী মানসিকতারই এক বাহ্যিক প্রতিফলন।
এই নির্জন প্রকৃতি কেবল কবিতার পটভূমি নয়, বরং এটি কবির ভালবাসার গোপনতা ও তীব্রতাকে প্রকাশ করার একটি শক্তিশালী মাধ্যম। শহুরে কৃত্রিম আভিজাত্যের চেয়ে প্রকৃতির আদিম, সহজ ও অকৃত্রিম বিশুদ্ধতাই এই দুর্লভ ফুলের যোগ্য স্থান— কবি এই সত্যটিই প্রতিষ্ঠা করেন। তাই বলা যায়, ফুলের এই অন্তর্নিহিত 'বিশুদ্ধতা'র ধারণাই কবিতাটির শেষ পরিণতি এবং মূল বক্তব্যকে পুরোপুরি সংজ্ঞায়িত করে
কবি প্রিয়াকে নিজের করে পাওয়ার কোনো দাবি জানান না। তিনি জানেন প্রিয়ার জীবনে অন্য কারো উপস্থিতি রয়েছে, তবুও দূর থেকে তাকে ভালবেসেই তিনি তৃপ্ত। সাঁওতাল পরগনার নির্জনতা থেকে কলকাতার আধুনিক জীবনের দূরত্বকে কবি এখানে ব্যবহার করেছেন। এই ভৌগোলিক দূরত্ব আসলে কবির একাকীত্ব ও প্রিয়ার নাগাল না পাওয়ার মানসিক দূরত্বকে প্রকাশ করে। কবি প্রিয়ার জীবনে কোনো কোলাহল বা অশান্তি তৈরি করতে চান না। তাই তিনি সামনে না গিয়ে, কেবল একটি সুন্দর ক্যামেলিয়া ফুল উপহার পাঠিয়ে দূর থেকেই নিজের উপস্থিতির নীরব স্বাক্ষর রাখতে চান।
এখানে ভালবাসা কোনো অধিকার বোধ নয়, বরং এক ধরণের পূজা বা সাধনা। যেখানে দূর থেকে প্রিয়ার মঙ্গল কামনা করাই প্রেমিকের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। সংক্ষেপে, এটি এমন এক উচ্চমার্গের প্রেম যেখানে মিলন মুখ্য নয়; বরং দূর থেকে প্রিয়াকে শ্রদ্ধা করা এবং নিজের ভালবাসাকে পবিত্র রাখাই প্রধান। আবেগের কেন্দ্রবিন্দু: পুরো কবিতাটি আবর্তিত হয়েছে একটি ক্যামেলিয়া ফুলকে কেন্দ্র করে। এই ফুলটি কেবল একটি উদ্ভিদ নয়, বরং এটি কবির নিভৃত সাধনা, দীর্ঘ প্রতীক্ষা ও পবিত্র প্রেমের প্রতীক। ভাববস্তুর রূপান্তর: কবিতার শুরুতে ফুলটি ছিল শহুরে আভিজাত্যের প্রতীক, কিন্তু শেষে তা হয়ে ওঠে আদিম ও অকৃত্রিম প্রকৃতির জয়গান। উপসংহারে  যেহেতু কবিতার মূল ভাব, কাহিনী এবং চরিত্রের মানসিক বিবর্তন এই ফুলটিকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে, তাই 'ক্যামেলিয়া' নামকরণটি সম্পূর্ণ সার্থক ও অর্থবহ।
 

~~000~~

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)