বাতায়ন/নাসির ওয়াদেন
সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
সমীর মন্ডল
এমন
একটি ঘর পেয়েছি
এমন একটি ঘর পেয়েছি, বাঁশের কাঠামো
মাথার উপর খড়ের বিছানা, পলিথিন জড়ানো।
ঝড় এলে উঁকি মেরে, দেখে যায় আমাদের
বৃষ্টিও যেন কত আপন
গল্প কথায় ঢুকে পড়ে আমাদের ভুবনে।
চাঁদমামা হাসিমুখে, টর্চের আলো ফেলে
অন্দরেতে কষ্টের মুখে
সকাল সকাল সূর্যের আলো, পাঠিয়ে দেয় এখানে।
মাঝে মাঝে লাউডগা সাপ চৌকি
দেয় বাড়ি
দাড়াশ সাপ রোদ্দুরে, গা এলিয়ে বলতে থাকে—
আমিও তো তোমাদের আত্মীয় হতে পারি!
বর্ষা বাদলে নরম মাটিতে
ইঁদুরের উৎপাত হলে
সেই পথে গোখরো এসে, মুখে করে নিয়ে যায়
সহজ সরল বিড়ালের ছানাগুলি।
পোষা কুকুর ঝিমিয়ে ঝিমিয়ে, চোখ মেলে দ্যাখে
দুরন্ত হনুমানের পাল, তোলপাড় করে
সাজানো গোছানো প্রাণবন্ত গাছগুলি।
এমন একটি ঘর পেয়েছি, মানুষের বানানো
যেখানে মানুষ দুঃখের ভেলায়, উদ্যাপন করে খুশি।
হাতের পরে হাত রেখে বলে যায়, ডেকে ডেকে
ভয় পেয়ো না এই দুর্যোগে, আমরা পাশে আছি।
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
সমীর মন্ডল
মাথার উপর খড়ের বিছানা, পলিথিন জড়ানো।
বৃষ্টিও যেন কত আপন
গল্প কথায় ঢুকে পড়ে আমাদের ভুবনে।
অন্দরেতে কষ্টের মুখে
সকাল সকাল সূর্যের আলো, পাঠিয়ে দেয় এখানে।
দাড়াশ সাপ রোদ্দুরে, গা এলিয়ে বলতে থাকে—
আমিও তো তোমাদের আত্মীয় হতে পারি!
সেই পথে গোখরো এসে, মুখে করে নিয়ে যায়
সহজ সরল বিড়ালের ছানাগুলি।
দুরন্ত হনুমানের পাল, তোলপাড় করে
সাজানো গোছানো প্রাণবন্ত গাছগুলি।
যেখানে মানুষ দুঃখের ভেলায়, উদ্যাপন করে খুশি।
হাতের পরে হাত রেখে বলে যায়, ডেকে ডেকে
ভয় পেয়ো না এই দুর্যোগে, আমরা পাশে আছি।

No comments:
Post a Comment