প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

চিরুনি | শিশির আজম

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
শিশির আজম
 
চিরুনি
 
ও শুইয়া আছে ড্রেসিং টেবিলের কমনীয়তায়
শুইয়া আছে
না কি বইসা আছে
না কি নিতান্ত আলস্যে হাই তুলতেছে
 
দিনে কয়েকবার ওরে আমি নিই
আমার চুলের ভেতর
এইটা কিন্তু সহজ না
কোনটা
এই সহজভাবে চিরুনিটারে চুলের ভেতর
নেওয়া
নিতে পারা
 
হ্যাঁ শঙ্কাটঙ্কা ছাড়া ধরো ওকে তুমি নিলে
তারপর তোমার চুলের ভেতর
তোমারই চুলের ভেতর
ও কী করবে
কী অনিষ্ট
না ইন্টেলেকচুয়ালিটি
সেটা ওর মর্জি
এব্যাপারে তোমার কোন হাত নেই
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)