প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

নিঃস্বার্থে | পরমেশ্বর গাইন

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতাণু/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতাণু
পরমেশ্বর গাইন
 
নিঃস্বার্থে
 
(১)
 
রক্ত না রং লালসায়?
বিচার্য নয় অবেলায়
গোলাকার এই পান্থশালায়
সব কুড়িয়ে নাও নীরবতায়।
 
(২)
 
দক্ষযজ্ঞে বিভক্ত আপনজন
তাঁরও আপনজনের আপন
তবু রক্ত খেলা সারা বেলা,
মৌনমুখর নিঠুর মানবতায়!
 
(৩)
 
মন্থরার মাতৃত্ব কৈকেয়ীর বিবেকে
উল্টো স্বাদে বসেছে ঝেঁকে
সম্পর্কের স্বরূপে মোটা দাগ
বুঝিয়ে দিল আপন পরের বিভাগ।
 
(৪)
 
নদী বড় অবুঝ
রেখেছে শুধু জোয়ার ভাটার খোঁজ
বাকি ধ্বংস প্রলয় বানের বিপর্যয়
নীরব নদীর দায় নয়...
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)