প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 8, 2026

চৈত্রের নক্ষত্র-পথ | প্রাণেশ পাল

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
প্রাণেশ পাল
 
চৈত্রের নক্ষত্র-পথ
 
তবুও পর্যায়ক্রমে বসন্ত আসে
শুধুই বেড়ে যায় গাছেদের বয়স
চৈত্রের নক্ষত্র-পথ জুড়ে স্মৃতিদের জীবাশ্ম
উল্কাপাতে ঝরে পড়ে মায়ের স্মৃতি-কথা...!
 
কালবোশেখী ঝড়, প্রথম বৃষ্টি ভিজিয়ে দেয়
পুরোনো সম্পর্কের ভাঙাচোরা অভিমান
আরক্ত ক্ষত বুকে বৃদ্ধ হয় চৈত্র
কিশলয়ে সেজে উঠে বৈশাখের নগ্নতা!
 
কিশোরী বৈশাখের ঠোঁটে ঝড়ের চুম্বন
বিদ্ধস্ত যৌবন, তৃষ্ণার্ত একলা দুপুর
রক্তবাহের উষ্ণ-স্রোতে
অনাবৃত ভালবাসা বয়ে যায়
প্রাপ্তি, অপ্রাপ্তির চৈতি হাওয়ায়...!
 
অনুবন্ধী সময়ের ব্যবধানে
চৈত্র পেরিয়ে বৈশাখ আসে আবহমান কাল...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)