প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | শরৎ আসে | অনির্বাণ চ্যাটার্জি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

অনির্বাণ চ্যাটার্জি

শরৎ আসে


প্রতিবাদ আজ উৎসব হবে, শরতে মিছিলে মিছিলে
একা একা ঝরে শিউলি ফুলের কেন এত মুখভার!
 
মাঠ ঘাট আজ বিষন্ন খুব, কী হলো তাদের জানো?
কাশফুল শুনে উত্তর দিলো, বোনটা যে খুন হলো
 
বৃষ্টি বলল শপথ নিয়েছি আমরা বোনের পাশে
প্রতিবাদ হবে উৎসব এবার, খুনিরা শাস্তি পাবে
 
পদ্মফুল আর শাপলা বলল, আমরা সবাই সাথী
পাখিরা বলল, জেনো সর্বদা মেয়েটির পাশে আছি
 
সন্ধ্যা, বিকেল মিছিলে হাঁটছে বিষণ্ণ এলোমেলো
দুর্গা বলেন, মিছিলে আমার উৎসব নিয়ে এসো
 
আড়াই কোটির প্যান্ডেলে আমি কখনোই যাই না
মেয়ে মারা গেছে এবার আমি তো গয়নাও পরব না
 
পুকুর আর নদী, গাছপালা সব মিছিলে সামিল হলো
দুর্গা বলেন, যতদিন জেনো কন্যা পাবে-না ন্যায়
পৃথিবীতে কোনো খুশি আনবে না আকাশ, বাতাস, রোদ...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)