প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, December 12, 2024

মেরুদণ্ড | কল্যাণ ভঞ্জ

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

কল্যাণ ভঞ্জ

মেরুদণ্ড


আমি একাই বজ্র কন্ঠে
চিৎকার করে বলতে পারতাম -
কিন্তু মেরুদণ্ডের ভগ্নতার কারণে
                        পিছিয়ে আসতে হোলো
এভাবেই পিছতে পিছতে আঁতকে ওঠে শরীর
 
আজও যে প্রাণীরা ভাষার অভাবে 
প্রতিবাদ করতে পারেনি -
তারা আমায় দেখে ব্যঙ্গ করে, হাসে
 
আমি একাই সমস্ত সমতলে আগুন ধরিয়ে 
বিষধর মানুষগুলোকে
কাত করে দিতে পারতাম,
কিন্তু একাকীত্বের দংশনে 
                পিছিয়ে আসতে হোলো
 
গোটা পৃথিবীকে আমি একপেশে করে
তোমার খুনিদের শাস্তি দিতে পারতাম
কিন্তু সময়ের গুপ্ত আঘাতে 
আমি নরকঙ্কাল হয়ে
চিহ্নিত করতে পেরেছি মাত্র -
                            শাস্তি দিতে পারিনি
                            শাস্তি দিতে পারিনি

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)