বাতায়ন/হাপিত্যেশ/কবিতাণু/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতাণু
সুশান্ত সেন
হাপিত্যেশ ও আরো তিন
হাপিত্যেশ
চারপাশে অবিশ্বাস
নেতানেত্রীতে সাপে-নেউলে সম্পর্ক
কাজের কাজ কিছু আর হয় না।
অপেক্ষায় অপেক্ষায়
কেটে যায় বেলা, কেটে যায় জীবন।
দুয়ার খুলে দেখি
সজনে ফুল বাতাসে দোল খাচ্ছে।
সংশয়
এই কথাগুলি গদ্যে সচল
পদ্যে অচল
এই বলে পণ্ডিতেরা তর্কে রত হলেন।
পেন্ডুলাম দুলতে থাকল।
ভাষার বিশুদ্ধতা নিয়ে তর্কাতর্কি হলো বেশ।
কথাগুলো বলব কি বলব না
সংশয় নিয়ে বসে থাকি।
রোবট বাবু
ঠাস করে এক চড় খেলাম
রোবট বাবুর কাছে
ছন্দ ও যতি চিহ্ন ব্যাকরণ সম্মত নয়।
এ আবার কী রে
কল্পনা আর চিন্তার ওপর আঘাত?
হাপিত্যেশ ঘুরে মরছি
কীভাবে সংসারটা বাঁচাব!
ঘণ্টা
ছেলেবেলায় পেয়েছিলাম
একটা বই
নাদুসনুদুস গাল ফোলা এক বিড়াল সামনের প্রচ্ছদে
বেগনি রং-এর ইঁদুরগুলো
শলাপরামর্শে রত—
ঘণ্টা কখন বাঁধা হবে বা
কে বাঁধবে
ইঁদুর দল অপেক্ষায়।
নেতানেত্রীতে সাপে-নেউলে সম্পর্ক
কাজের কাজ কিছু আর হয় না।
অপেক্ষায় অপেক্ষায়
কেটে যায় বেলা, কেটে যায় জীবন।
সজনে ফুল বাতাসে দোল খাচ্ছে।
পদ্যে অচল
এই বলে পণ্ডিতেরা তর্কে রত হলেন।
পেন্ডুলাম দুলতে থাকল।
ভাষার বিশুদ্ধতা নিয়ে তর্কাতর্কি হলো বেশ।
কথাগুলো বলব কি বলব না
সংশয় নিয়ে বসে থাকি।
ছন্দ ও যতি চিহ্ন ব্যাকরণ সম্মত নয়।
এ আবার কী রে
কল্পনা আর চিন্তার ওপর আঘাত?
কীভাবে সংসারটা বাঁচাব!
নাদুসনুদুস গাল ফোলা এক বিড়াল সামনের প্রচ্ছদে
বেগনি রং-এর ইঁদুরগুলো
শলাপরামর্শে রত—
ইঁদুর দল অপেক্ষায়।

No comments:
Post a Comment