বাতায়ন/হাপিত্যেশ/কবিতাণু/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতাণু
মণিপদ্ম দত্ত
তিনি আসবেন ও আরো তিন
তিনি আসবেন
শব্দ চুরি করে নিয়ে গেলো সে
ফেলে গেল নৈঃশব্দ্যের ভেলা।
এখন ঈশ্বর অনেক কাছাকাছি।
তিনি আসবেন এইবার;
একেলা।
যা থাকে
ফেলে গেল নৈঃশব্দ্যের ভেলা।
এখন ঈশ্বর অনেক কাছাকাছি।
তিনি আসবেন এইবার;
একেলা।
দুনিয়া জুড়ে দাহ্য হাওয়ার ঘোরাফেরা।
মুহূর্তে সব জ্বলে যায়।
চলেও যায়।
থাকে যা অগ্নিস্নাত;
কোষের ভিতরে জমা নিরক্ষর দিনলিপি,
ক্ষতচিহ্ন সহ কিছু পংক্তিমালা,
আর কিছু স্মৃতিস্তম্ভ
কালপুরুষের সাক্ষ্যে।
বাকি যারা
অকালবোধন জাত
কৃষ্ণপক্ষে ভাগ্যবান
ইঁদুরের মতো।
মুহূর্তে সব জ্বলে যায়।
চলেও যায়।
থাকে যা অগ্নিস্নাত;
কোষের ভিতরে জমা নিরক্ষর দিনলিপি,
ক্ষতচিহ্ন সহ কিছু পংক্তিমালা,
আর কিছু স্মৃতিস্তম্ভ
কালপুরুষের সাক্ষ্যে।
অকালবোধন জাত
কৃষ্ণপক্ষে ভাগ্যবান
ইঁদুরের মতো।
পেসমেকার
বুকের ভিতর পেসমেকার
মণিবন্ধে ঘড়ি
যখনতখন সময় মেপে
বাঁচার দস্তুরি
গুনতে হবেই এমন কথা
কে শেখালো তাকে?
করোটি ভরা জোছনা তাই
নিশির মতো ডাকে।
স্বপ্নে তবে ছুঁয়ে থাকো
একদা প্রেমিকাকে।
ক্রিসমাস
মণিবন্ধে ঘড়ি
যখনতখন সময় মেপে
বাঁচার দস্তুরি
গুনতে হবেই এমন কথা
কে শেখালো তাকে?
করোটি ভরা জোছনা তাই
নিশির মতো ডাকে।
স্বপ্নে তবে ছুঁয়ে থাকো
একদা প্রেমিকাকে।
প্রতিটি হত্যাই আসলে উদ্যাপিত হয়
নিষ্ঠুরতর আরোপ মর্যাদায়।
তোমার তো নিষ্ঠুরতম।
ক্রুশবিদ্ধ ইতিহাস।
আজ কোন আনন্দের দিন?
ক্রিসমাস! ক্রিসমাস!
নিষ্ঠুরতর আরোপ মর্যাদায়।
তোমার তো নিষ্ঠুরতম।
ক্রুশবিদ্ধ ইতিহাস।
আজ কোন আনন্দের দিন?
ক্রিসমাস! ক্রিসমাস!

No comments:
Post a Comment