প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, June 14, 2024

হাপিত্যেশ | বালিতৃষ্ণা | পুষ্প সাঁতরা

বাতায়ন/হাপিত্যেশ/গদ্য/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | গদ্য

পুষ্প সাঁতরা

বালিতৃষ্ণা


"সুধা খুড়ি বলে, 'যা নদীকে কষ্ট দিচ্ছি, অপচয় করছি কেউ জলের কদর করল না! জল যে জেবন গো! হাপিত্যেশ জেবন আদৌ কি শেষ হবে?"


চাতক তৃষ্ণা নিয়ে নদীর বুক চিরে বালি তুলছে কমলি ও বেহুলা, তাদের গোল হয়ে উশখুশ করছে জনা তিরিশেক মহিলা, জল পাওয়ার মরিয়া চেষ্টায়, ক্রমশ উঁচু হচ্ছে শ্রম। ওরা মাপ বোঝে না, জল বোঝে, জীবন বোঝে, পুকুরে ঘোলা জল, কল আছে জল নেই— আশা বউদি বলে— কী রে জল পায়ের পাতা ছুঁয়েছে? কমলি বলে, 'একটু' সমস্বর বলে ওঠে ‘এবার, জল উঠবেই!' সুধা খুড়ি বলে, 'যা নদীকে কষ্ট দিচ্ছি, অপচয় করছি কেউ জলের কদর করল না! জল যে জেবন গো! হাপিত্যেশ জেবন আদৌ কি শেষ হবে? তবে কলসি ঘড়া বালতির লাইন ভর্তি হচ্ছে ক্রমশ…

 

সমাপ্ত

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)